প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগে আাবেদন চলছে ব্র্যাকে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সংস্থাটি ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, এইচসিএমপি বিভাগে ‘প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগে ১৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;
পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট;
বিভাগ: ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, এইচসিএমপি;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*অন্যূন এইচএসসি পাস হতে হবে;
*এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম