চবির হল ডাইনিংয়ের খাবারে সিগারেটের অবশিষ্টাংশ

০৮ নভেম্বর ২০২৩, ১১:৩১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
খাবারে সিগারেটের অবশিষ্টাংশ

খাবারে সিগারেটের অবশিষ্টাংশ © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের একটি আবাসিক হলের ডাইনিংয়ের খাবারে সিগারেটের অবশিষ্টাংশ পেয়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনার জের ধরে হল ডাইনিংয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা। যদিও ডাইনিং ম্যানেজারের দাবি, এই ঘটনা পরিকল্পিত। 

মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে এই ঘটনা ঘটে। পরে বুধবার অনেকেই সিগারেটের অবশিষ্টাংশের ছবি ফেসবুকে পোস্ট করেন। এর আগে মঙ্গলবার রাতেই শিক্ষার্থীরা সিগারেটের অবশিষ্টাংশ পাওয়ার অভিযোগ ও খাবারের মান বাড়ানোর দাবিতে ডাইনিংয়ে তালা ঝুলিয়ে দেন। তাতে ডাইনিংয়ে রান্না করা অন্তত তিনশ লোকের খাবার নষ্ট হয়ে যায়। পাশাপাশি বুধবার দুপুরে ডাইনিং বন্ধ থাকে।

সিগারেটের অবশিষ্টাংশ পাওয়ার কথা জানিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, মঙ্গলবার রাতে হলের ডাইনিংয়ে খেতে গিয়ে আমাদের কয়েকজন ছোট ভাই ডালের মধ্যে সিগারেটের অবশিষ্টাংশ দেখতে পায়। খবর পেয়ে আমরা ডাইনিংয়ে গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছি।

তবে ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করে ডাইনিংয়ের ম্যানেজার মানিক মিয়া বলেন, ছাত্ররা যে সিগারেট পেয়েছেন বলে জানিয়েছেন, সেটা একদম টাটকা। সেটি রান্না করার সময় থাকলে এ রকম অক্ষত থাকত না। এটা পরিকল্পিত ঘটনা।

এ বিষয়ে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, আমরা বিষয়টি শুনেছি। ডাইনিং ম্যানেজারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সাতকানিয়ায় দাখিলে কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ এআইটি অ্যালামনাই অ্যাওয়ার্ড …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ ভারতে দাপ্তরিক ভাষা উর্দু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হেড অব এসএমই পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীকে ল্যাপটপ দিলেন মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু  আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬