ঢাবিতে ‘স্টার্ট আপ স্টুডিও’ প্রতিষ্ঠার ঘোষণা নবনিযুক্ত উপাচার্যের

০৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
‘আইটি ভার্স-২০২৩’ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

‘আইটি ভার্স-২০২৩’ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, দেশের আইটি খাতের উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন ধারণার জন্য বিশ্ববিদ্যালয়ে ‘স্টার্ট আপ স্টুডিও’ প্রতিষ্ঠা করা হবে। এ স্টুডিও’র সঙ্গে সম্পৃক্ত হয়ে শিক্ষার্থীরা আইটি বিষয়ক নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশ ও মানবজাতির কল্যাণে কাজ করবে এবং দেশের তথ্য-প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।

রোববার (৫ নভেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ৫-দিনব্যাপী আইটি বিষয়ক ট্যালেন্ট হার্ট ‘আইটি ভার্স-২০২৩’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইনস্টিটিউট’র পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি ডিভিশনের সচিব মো. শামসুল আরেফিন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

আরো পড়ুন: তথ্য গোপন করে স্থায়ী ক্যাম্পাসের সনদ এশিয়া প্যাসিফিকের, ইউজিসির চিঠি

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সব ক্ষেত্রে মৌলিক গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা ও উৎসাহ দেয়ার দায়িত্ব শিক্ষকদের। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আগ্রহী ও সচেতন হতে হবে। শিক্ষা ও গবেষণার গুণগতমান বজায় রেখে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য উপাচার্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।

এ আইটি ভার্স-এ আইটিবিষয়ক প্রতিযোগিতায় সাতটি সেগমেন্টের দুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, দুটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, একটিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটিতে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের দল চ্যাম্পিয়ন হয়েছে। এ আইটি ভার্স-এ দেশের ৭৭টি বিশ্ববিদ্যালয়  ও প্রতিষ্ঠানের ৬৭১টি দল অংশ নেয়।

শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬