পরীক্ষায় ‘নকল’—ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি (তালিকা দেখুন)

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ PM
প্রতীকী ছবি ও ঢাবি লোগো

প্রতীকী ছবি ও ঢাবি লোগো © টিডিসি সম্পাদিত

একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি হিসেবে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক থেকে তিনটি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

গত ৩১ আগস্ট অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

আরও পড়ুন: এআই দিয়ে পরীক্ষায় উত্তর লেখার দায়ে ঢাবির ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি

পরে গত ৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গত ২০ আগস্ট অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে ৬৪ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।

এদিকে, শাস্তিপ্রাপ্তদের মধ্যে দুজন হল শাখা ছাত্রদল ও হল সংসদের সদস্য। তারা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সদস্য ফাতহুন কারিব চৌধুরী এবং হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মো. ফেরদাউস। 

বিভিন্ন মেয়াদে শাস্তি
আদেশ অনুযায়ী, ৬৪ শিক্ষার্থীকে পরীক্ষা +১ বছর, পরীক্ষা +২ বছর ও পরীক্ষা +৩ বছরএই তিন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তালিকায় থাকা ৬৪ শিক্ষার্থীর মধ্যে ২০ জনকে +১ মেয়াদে, ৩১ জনকে +২ এবং ১৩ জনকে +৩ মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

পরীক্ষা +১ বলতে সংশ্লিষ্ট শিক্ষার্থী যে পরীক্ষায় অপরাধ করেছেন, সেটি বাতিলের পাশাপাশি পরবর্তী আরও একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ ওই শিক্ষার্থীকে পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। 

একইভাবে পরীক্ষা +২ বলতে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী দুইটি পরীক্ষায় এবং পরীক্ষা +৩ বলতে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী তিনটি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা বোঝানো হয়েছে।

যেসব বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থী শাস্তি পেয়েছেন
শাস্তিপ্রাপ্ত ৬৪ শিক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে আরবি বিভাগ থেকে সর্বোচ্চ  সাতজন শিক্ষার্থী শাস্তি পেয়েছেন।

পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং, এমবিবিএস, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিভাগ থেকে পাঁচজন করে এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ও হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি) থেকে ৪জন করে শিক্ষার্থী শাস্তির আওতায় এসেছেন।

এ ছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিভাগ থেকে ৩ জন করে শিক্ষার্থী শাস্তি পেয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি ও দর্শন বিভাগ থেকে ২জন করে শিক্ষার্থী শাস্তির আওতায় এসেছেন।

অন্যদিকে রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বেসিক বিএসসি ইন নার্সিং, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, সংস্কৃত, ইসলামিক স্টাডিজ, সমাজকর্ম, পরিসংখ্যান, ইতিহাস এবং মাস্টার অব সায়েন্স ইন নার্সিং প্রতিটি বিভাগ বা প্রোগ্রাম থেকে একজন করে শিক্ষার্থী শাস্তির আওতায় এসেছেন।

ক্ষমা চেয়ে শাস্তি কমানোর সুযোগ
অপরাধের জন্য অনুতপ্ত হয়ে প্রক্টর অফিসের মাধ্যমে উপাচার্যের কাছে ক্ষমা চেয়ে শাস্তি কমানোর আবেদন করা যাবে। ১৯৮৯ সালের সিন্ডিকেটের দেওয়া ক্ষমতাবলে উপাচার্য সর্বোচ্চ এক বছর পর্যন্ত শাস্তি কমাতে পারেন। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ জন শিক্ষার্থীর এক বছরের শাস্তি মওকুফ করেছেন উপাচার্য।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা
১. কায়সুফুন নেছা — দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকিপ্রবণতা অধ্যয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল — পরীক্ষা+২
২. ফাহমিদ তাওসিফ ইসলাম — রোবোটিকস ও মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগ, ফজলুল হক মুসলিম হল — পরীক্ষা+২
৩. মো. জায়েদুল আলম আবির — প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগ, ফজলুল হক মুসলিম হল — পরীক্ষা+১
৪. মমি ভট্টাচার্যী — দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকিপ্রবণতা অধ্যয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল — পরীক্ষা+২
৫. মো. সাইফুজ্জামান — দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকিপ্রবণতা অধ্যয়ন ইনস্টিটিউট, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল — পরীক্ষা+১
৬. সোহাগী আক্তার — পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং — পরীক্ষা+১
৭. নিপু আক্তার — পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং — পরীক্ষা+২
৮. সুফিয়া খাতুন — পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং — পরীক্ষা+৩
৯. নিপু রাণী বাড়ৈ — পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং — পরীক্ষা+২
১০. আশরাফুল ইসলাম — পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং — পরীক্ষা+১
১১. ফারহানা আক্তার মিমি — বেসিক বিএসসি ইন নার্সিং — পরীক্ষা+১
১২. সৈয়দ শাফকাত জামিল — ভূগোল ও পরিবেশ বিভাগ, অমর একুশে হল — পরীক্ষা+১
১৩. মো. জুনায়েদ খান রায়ান — ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ, ফজলুল হক মুসলিম হল — পরীক্ষা+১
১৪. মো. আসিফ ইকবাল — ভূগোল ও পরিবেশ বিভাগ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল — পরীক্ষা+২
১৫. আশরাফ হোসাইন — ফার্মেসি বিভাগ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল — পরীক্ষা+১
১৬. তনুশ্রী বিশ্বাস — স্বাস্থ্য প্রযুক্তি (ল্যাবরেটরি) — পরীক্ষা+১
১৭. সুমাইয়া কুইশে — স্বাস্থ্য প্রযুক্তি (ল্যাবরেটরি) — পরীক্ষা+২
১৮. গোবিন্দ বণিক — স্বাস্থ্য প্রযুক্তি (ল্যাবরেটরি) — পরীক্ষা+২
১৯. আবু জুবায়ের — স্বাস্থ্য প্রযুক্তি (ল্যাবরেটরি) — পরীক্ষা+২
২০. সাব্বির উদ্দিন রিয়ন — আরবি বিভাগ, হাজী মুহম্মদ মুহসীন হল — পরীক্ষা+৩
২১. মো. হায়াত মাহমুদ — ইংরেজি বিভাগ, হাজী মুহম্মদ মুহসীন হল — পরীক্ষা+১
২২. মো. মিরাজ হোসাইন — সংস্কৃত বিভাগ, বিজয় একাত্তর হল — পরীক্ষা+২
২৩. শিফুর রহমান — অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল — পরীক্ষা+২
২৪. উর্মে আতিয়া — অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল — পরীক্ষা+২
২৫. মো. ফেরদাউস — গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, হাজী মুহম্মদ মুহসীন হল — পরীক্ষা+১
২৬. আতিক হাসান — নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল — পরীক্ষা+১
২৭. অর্জ্য ব্যানার্জী — নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগ, জগন্নাথ হল — পরীক্ষা+১
২৮. ফারিহা মেহজাবীন — নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগ, রোকেয়া হল — পরীক্ষা+২
২৯. মাহমুদুল হাসান — নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগ, সলিমুল্লাহ মুসলিম হল — পরীক্ষা+১
৩০. ফাতহুন কারিব চৌধুরী — গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল — পরীক্ষা+২
৩১. মালিহা তাবাসসুম — গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, শামসুন নাহার হল — পরীক্ষা+১
৩২. নুরুল আবসার সম্রাট — এমবিবিএস — পরীক্ষা+২
৩৩. ফারহান আহমেদ — এমবিবিএস — পরীক্ষা+২
৩৪. ইত্তাবা মুত্তাকি খান টকি — এমবিবিএস — পরীক্ষা+২
৩৫. জারগার ফয়সাল আলতাফ — এমবিবিএস — পরীক্ষা+১
৩৬. মো. কিরণ হোসেন — পদার্থবিজ্ঞান বিভাগ — পরীক্ষা+২
৩৭. সাদিয়া আক্তার — পদার্থবিজ্ঞান বিভাগ — পরীক্ষা+১
৩৮. রাকিবুল ইসলাম — রসায়ন বিভাগ — পরীক্ষা+৩
৩৯. মো. তামজিদ — রসায়ন বিভাগ — পরীক্ষা+৩
৪০. মো. মাহাদি হাসান — ইসলামিক স্টাডিজ বিভাগ — পরীক্ষা+১
৪১. রাজ তালুকদার জয় — দর্শন বিভাগ — পরীক্ষা+৩
৪২. নাবিল আহমেদ রুদ্র — দর্শন বিভাগ — পরীক্ষা+৩
৪৩. কানিজ ফাতেমা পুষ্প — সমাজকর্ম বিভাগ — পরীক্ষা+৩
৪৪. মো. তামজিদ — রসায়ন বিভাগ — পরীক্ষা+৩
৪৫. মো. সাব্বির হোসান — রসায়ন বিভাগ — পরীক্ষা+৩
৪৬. রাকিবুল ইসলাম — রসায়ন বিভাগ — পরীক্ষা+৩
৪৭. মোহাম্মদ ইমাম হোসাইন — পরিসংখ্যান বিভাগ — পরীক্ষা+৩
৪৮. সৈয়দা শামীরা তাবাসসুম — ইতিহাস বিভাগ — পরীক্ষা+৩
৪৯. মো. সোহেল রানা — ইংরেজি বিভাগ — পরীক্ষা+৩
৫০. মো. মাহমুদ নূর মারুফ — পদার্থবিজ্ঞান বিভাগ — পরীক্ষা+১
৫১. সামিরা সুলতানা — আইন বিভাগ, রোকেয়া হল — পরীক্ষা+২
৫২. মো. মেহেদী হাসান — আইন বিভাগ, স্যার এ এফ রহমান হল — পরীক্ষা+২
৫৩. তাসনিম আজাদ তোহা — আইন বিভাগ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল — পরীক্ষা+১
৫৪. রফিকুল ইসলাম — আরবি বিভাগ, হাজী মুহম্মদ মুহসীন হল — পরীক্ষা+২
৫৫. আকলিমা আক্তার — আরবি বিভাগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল — পরীক্ষা+২
৫৬. কাজী মোহাইমিনুল ইসলাম — আরবি বিভাগ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল — পরীক্ষা+২
৫৭. মো. শাকিবুল ইসলাম — আরবি বিভাগ, হাজী মুহম্মদ মুহসীন হল — পরীক্ষা+২
৫৮. আল জুবায়ের — আরবি বিভাগ, স্যার এ এফ রহমান হল — পরীক্ষা+২
৫৯. মো. জাহিদুল ইসলাম — আরবি বিভাগ, কবি জসীমউদ্দীন হল — পরীক্ষা+২
৬০. আয়ান আবদুল্লাহ — অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ, সূর্যসেন হল — পরীক্ষা+১
৬১. মুকিদুন্নেসা — মাস্টার অব সায়েন্স ইন নার্সিং — পরীক্ষা+২
৬২. মো. মাসুম বিল্লাহ — পদার্থবিজ্ঞান বিভাগ — পরীক্ষা+২
৬৩. মো. শোহাগ মিয়া — পদার্থবিজ্ঞান বিভাগ — পরীক্ষা+২
৬৪. সজীব মল্লিক — এমবিবিএস — পরীক্ষা+৩

জাবিতে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, প্রশাসনের অনুষ্ঠান বয়কট ছা…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর শেষ দিনে ‘শেষ বিকেলের উৎসব’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যা আছে ১৫৯ বছরের পুরাতন ‘ধর্ম্মবিবাদ’ কাব্যে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় ‘নকল’—ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির পথে ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬