‎জাবিতে রাস্তার উন্নয়ন কাজ ও দুই শহিদের নামে স্থাপনার উদ্বোধন

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ PM
রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। © টিডিসি ছবি

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের আওতায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তিপ্রস্তর এবং প্রয়াত ছাত্রদল নেতা শহীদুল ইসলাম তুষারের নামে একটি যাত্রী ছাউনি উদ্বোধন করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব উন্নয়নকাজ ও স্থাপনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই হিংসা, সহিংসতা কিংবা অন্যায্যভাবে কারও ওপর আঘাত বা প্রাণহানিকে সমর্থন করি না। বৈচিত্র্য ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে সম্প্রীতি ও সততা প্রতিষ্ঠা করাই আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত।’
‎
‎তিনি আরও বলেন, ‘যেকোনো পদ বা অবস্থানের চেয়ে ব্যক্তিগত নীতি-নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ বজায় রাখা সর্বাগ্রে থাকা উচিত।’
‎
‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জাবি সিনেট সদস্য ও ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জাকসুর সাবেক ভিপি আশরাফ উদ্দিন খান, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মো. বাবরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ট্যাগ: ‎জাবি
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬