ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ PM
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত

ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত © সংগৃহীত

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জলিল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী তোতা চর হরিকেশ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে চা পান শেষে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় কোনো পূর্ববিরোধ বা উসকানি ছাড়াই জলিল হঠাৎ তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এলাকাবাসীর অভিযোগ, চর হরিকেশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটেছে। এর ফলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হঠাৎ পরিদর্শনে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাসে একজন শিক্ষার…
  • ২৬ নভেম্বর ২০২৬
ফরিদপুর জেলা প্রশাসন স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৬ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, ন…
  • ২৬ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, ন…
  • ২৬ নভেম্বর ২০২৬
প্রাণিসম্পদ খাত এখন বাণিজ্যিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্…
  • ২৬ নভেম্বর ২০২৬
নওগাঁ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার   
  • ২৬ নভেম্বর ২০২৬