সবাই আপন প্রাণে বেঁচে থাকুক: মৃত্যুর আগে ফিরোজের পোস্ট

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৮ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
কাজী ফিরোজ

কাজী ফিরোজ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলের যমুনা ব্লকের সাত তলা থেকে পড়ে কাজী ফিরোজ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটে। মৃত্যুর আগে তিনি অনেকটা বিষণ্নতা ও হতাশার মধ্যে ছিলেন বলে মনে করা হচ্ছে। ফিরোজের ফেসবুক প্রোফাইল ঘুরে সেটারই প্রমাণ মেলে।

কাজী ফিরোজ বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

চলতি মাসের গেল ১৯ দিনে ফিরোজ নিজের ফেসবুকে ১২টি পোস্ট করেছেন। এসব পোস্টের মধ্যে অন্তত ৭টি পোস্টে তার ভেতরে থাকা বিষণ্নতা ও হতাশার ছাপ স্পষ্ট। তিনি মাসের শুরুর দিনই ডেঙ্গু পজিটিভ হওয়ার খবর জানান। পরে তিনদিনের ব্যবধানে নেগেটিভ হন। এছাড়া অন্য পোস্টগুলোতে ছাত্রলীগের রাজনীতি ও নিজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করেছেন।

মানুষ যেভাবে বাঁচতে চায়, তাকে সেভাবে বাঁচতে দেয়া হোক। সবাই বাঁচুক আপন প্রাণে; আপন চাওয়াতে মানুষ বাঁচুক। -মৃত্যুর আগে ফিরোজের পোস্ট

গেল ০৬ সেপ্টেম্বর এক পোস্টে ফিরোজ লিখেছেন, ‘‘মানুষ যেভাবে বাঁচতে চায়, তাকে সেভাবে বাঁচতে দেয়া হোক। সবাই বাঁচুক আপন প্রাণে; আপন চাওয়াতে মানুষ বাঁচুক (হার্ট ব্রেক ইমোজি)।’’

আরেক পোস্টে লিখেছেন, সৃষ্টিকর্তার সৃষ্টি সবই সুন্দর। আপনার কাছে যা ভালো লাগে না সৃষ্টিকর্তা সেটাও সৃষ্টি করেছেন। যেমন: মানুষ। সুতরাং কাউকে তাচ্ছিল্য করা উচিৎ নয়। প্রভুর প্রশংসা করুন। আরেক পোস্টে তিনি ‘মানুষ হওয়ার আবদার’ করেছেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

তবে ফিরোজের মৃত্যুর বিষয়টি দুর্ঘটনা না কি আত্মহত্যা এ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.বাচ্চু মিয়া বলেন, ‘কাজী ফিরোজ নামের এক ছাত্রকে মেডিকেলে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ভবন থেকে পড়ে আহত হয়েছিলেন বলে জেনেছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, হাসপাতালে নেয়ার পর ফিরোজের বিষয়ে ডাক্তার নেগেটিভ বার্তা দিয়েছেন। এখন মেডিকেল ছাড়পত্রের জন্য অপেক্ষায় আছি। শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ঢাকার পথে রওনা দিয়েছেন।

‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence