মা-ভাতিজিকে হত্যা যুবকের, গুরুতর জখম ভাবি হাসপাতালে

২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিজের মা ও ভাতিজিকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই যুবকের ভাবি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শালঘর দক্ষিণপাড়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার পর আহত অবস্থায় ইমনের ভাবিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। অপর দুইজন ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ইমন কোনো এক কারণে হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার নিজ মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে।

এরপর তার আট মাস বয়সি ভাতিজিকে আছড়ে মেরে ফেলে। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা এসে আহত রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় এবং ঘাতক ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখে।

ঘটনার পর অভিযুক্ত ইমনকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে শুনেছি, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।’

এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
ফুটপাত উচ্ছেদকালে ঘুষ দাবি করে গণধোলাই খেলেন ম্যাজিস্ট্রেট
  • ০৪ নভেম্বর ২০২৬
খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950