বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ PM
এনসিপি নেত্রী মনিরা শারমিন

এনসিপি নেত্রী মনিরা শারমিন © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডি.এম. আব্দুল মতিনের মৃত্যুতে এনসিপি গভীরভাবে শোকাহত। সোমবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি।

শোকবার্তায় বলা হয়, ডি.এম. আব্দুল মতিনের মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দলটি।

এতে আরও বলা হয়, প্রিয়জনকে হারানোর এই কঠিন সময়ে মহান আল্লাহ যেন মনিরা শারমিন ও তার পরিবারের সদস্যদের অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

এনসিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার জীবনের সব গুনাহ-ত্রুটি ক্ষমা এবং কবরকে নূর ও রহমতে পরিপূর্ণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছে। একই সঙ্গে মরহুমের জন্য দলের নেতাকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া করার অনুরোধ জানিয়েছে।

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে নিয়োগ বিভিন্ন গ্রেডে, ৩ জেলার প্র…
  • ১১ অক্টোবর ২০২৬
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
  • ১১ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্…
  • ১১ অক্টোবর ২০২৬
সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬