চাকরি হারাচ্ছেন বাংলাদেশের ব্যাটিং কোচ

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ PM
নাসিরউদ্দিন ফারুকী

নাসিরউদ্দিন ফারুকী © সংগৃহীত

ভারতের বিপক্ষে পরাজয়ের চিত্রটা যেন বদলাচ্ছেই না বাংলাদেশ নারী দলের। এশিয়া কাপের সেমিফাইনালের পর এশিয়ান গেমসের শেষ চারের লড়াইয়েও টিম ইন্ডিয়ার সঙ্গে বড় ব্যবধানে হারল নিগার সুলতানা জ্যোতির দল। এমন পরাজয়ের পর আরেকবার চোখ রাঙাচ্ছে টাইগ্রেসদের ব্যাটিংয়ের দুরবস্থা।

রবিবার (২০ সেপ্টেম্বর) এশিয়ান গেমসের সেমিতে ভারতের ১৯৬ রানের জবাবে মাত্র ৮৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ১১৪ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকেও বিদায় নিতে হয় তাদের।

মূলত বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করলেও ব্যাটারদের ব্যর্থতাই পুরো ম্যাচের চিত্র বদলে দেয়। এশিয়া কাপেও ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে হারতে হয়েছিল বাংলাদেশকে। এরপর থেকেই ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকীকে নিয়ে প্রশ্ন উঠছিল। এবার এশিয়ান গেমসেও একই ব্যর্থতার পুনরাবৃত্তি হওয়ায় তার চাকরি থাকা নিয়ে আলোচনা চলছে।

এ নিয়ে বিসিবির একাধিক সূত্র বলছে, নাসিরউদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দল দেশে ফেরার পরপরই কোচিং স্টাফে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে।

এদিকে ডেভিড হেম্পকে ইতোমধ্যেই নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়া সিরিজের আগেই দায়িত্ব বুঝে নেবেন তিনি। প্রধান কোচের পাশাপাশি ব্যাটিং নিয়েও সরাসরি কাজ করবেন হেম্প।

ফিল্ডিং কোচেও পরিবর্তনের আভাস মিলেছে। অস্ট্রেলিয়া সিরিজে গোলাম মুর্তাজাকে ফিল্ডিং কোচ হিসেবে দলের সঙ্গে দেখা যেতে পারে।

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে নিয়োগ বিভিন্ন গ্রেডে, ৩ জেলার প্র…
  • ১১ অক্টোবর ২০২৬
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
  • ১১ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্…
  • ১১ অক্টোবর ২০২৬
সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬