ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

২৩ নভেম্বর ২০২২, ১০:২২ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
লিমন কুমার রায়

লিমন কুমার রায় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভবন থেকে পড়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ছাত্রের নাম লিমন কুমার রায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, লিমন হলের ভবন থেকে পড়ে যাওযার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানের কর্তৃব্যরত চিকিৎসক পৌনে ১১ টায় মৃত তাকে ঘোষণা করেন।

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ অনুষদে ডিনের যোগদান

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঢাবির ছাত্ররা তাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসেন। তারা জানিয়েছেন, জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে নিচে পড়ে গেছে লিমন।
২৯ বছরেও হয়নি রাস্তা, কাদাপানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য ও মোদিবিরোধী …
  • ০৮ আগস্ট ২০২৬
শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
  • ০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি প্রায় অর্ধকোটি টাকা…
  • ০৮ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারের নেপথ্য কথকতা
  • ০৮ আগস্ট ২০২৬