শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান চাকসুর

০৮ আগস্ট ২০২৬, ১২:১৮ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

দীর্ঘ ৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন। তবে, বিভিন্ন অভিযোগ তুলে অধিবেশন প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় চাকসুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেট অধিবেশন প্রত্যাখ্যানের ঘোষণা দেয় চাকসু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ১৯ দফা দাবি তুলে ধরেন চাকসু ভিপি ইব্রাহিম রনি। পরে বিভিন্ন প্রশ্নোত্তরের জবাব দেন জিএস সাইদ বিন হাবীব। লিখিত বক্তব্যে ভিপি ইব্রাহিম রনি বলেন, এই অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ জন নির্বাচিত সিনেট সদস্যের অংশগ্রহণ করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপকৌশলের কারণে সিনেট নির্বাচন অনুষ্ঠিত না দেওয়ায় শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের এই মঞ্চে শিক্ষার্থীদের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, গত ১৭ বছরের ফ্যাসিস্টের দোসর শিক্ষক, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যার পক্ষে মৌন মিছিল করা শিক্ষক, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত শিক্ষককে নিয়ে আয়োজিত এই সিনেট অধিবেশন প্রত্যাখ্যান করছে চাকসু। 

তবে, চাকসু বিশ্ববিদ্যালয়ের বাজেট ও উন্নয়ন পরিকল্পনায় শিক্ষার্থীবান্ধব বিভিন্ন খাতে বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— চাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচন আয়োজন এবং চাকসু-হল সংসদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় বাজেট বরাদ্দ, সব আবাসিক হল সংস্কার, মেরামত ও আধুনিকায়নে পর্যাপ্ত বরাদ্দ, আলাওল ও এ. এফ. রহমান হলের এক্সটেনশন ভবন নির্মাণে উন্নয়ন বাজেট অন্তর্ভুক্তি, আবাসন সক্ষমতা অন্তত ৩০ শতাংশ বাড়াতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ, দীর্ঘমেয়াদি আবাসন সংকট নিরসনে বহুতল আবাসিক হল নির্মাণে পৃথক উন্নয়ন বাজেট, আবাসন সুবিধাবঞ্চিত অন্তত ৩ হাজার শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান, নতুন শাটল ট্রেন সংযোজন, বিদ্যমান ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করা ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রাম শহরগামী অন্তত ১০টি বাস চালু করা। 

দ্রুত টিএসসি ও মুক্তমঞ্চ নির্মাণ শুরু এবং কেন্দ্রীয় অডিটোরিয়াম, আধুনিক স্টেডিয়াম ও কেন্দ্রীয় মসজিদ নির্মাণ/পুনর্নির্মাণে উন্নয়ন বাজেট অনুমোদন, শ্রেণিকক্ষ আধুনিকায়ন ও ডিজিটাল লাইব্রেরি সমৃদ্ধকরণ, কেন্দ্রীয় লাইব্রেরি ও হলগুলোর রিডিং রুম সংস্কার, আধুনিকায়ন ও শীতাতপ নিয়ন্ত্রিত করার ব্যবস্থা, মেডিকেল সেন্টারকে অন্তত ৩০ শয্যার হাসপাতালে উন্নীত, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন ও অন্তত পাঁচটি নতুন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, ছাত্রীদের জন্য আধুনিক জিমনেসিয়াম, বিশেষায়িত টার্ফ নির্মাণ এবং ক্যাম্পাসের পুকুর সংস্কার ও সৌন্দর্যবর্ধন, গবেষণা অনুদান বৃদ্ধি এবং গবেষণাগার ও গবেষণা অবকাঠামো উন্নয়নে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো।

এছাড়াও অটোমেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে কার্যক্রম চালু এবং সেশনজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ ও বরাদ্দ, পুরো ক্যাম্পাসে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে নিরাপত্তা খাতে বিশেষ বরাদ্দ, স্বল্পমূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নির্মাণ এবং হল ডাইনিংয়ে খাদ্য ভর্তুকি চালু, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় আহত হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বরাদ্দ এবং অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট ও কাউন্সেলর সমন্বয়ে পূর্ণাঙ্গ ‘মেন্টাল হেলথ কাউন্সিল/সেন্টার’ পরিচালনায় প্রয়োজনীয় বাজেট বরাদ্দ।

২৯ বছরেও হয়নি রাস্তা, কাদাপানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য ও মোদিবিরোধী …
  • ০৮ আগস্ট ২০২৬
শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
  • ০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি প্রায় অর্ধকোটি টাকা…
  • ০৮ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারের নেপথ্য কথকতা
  • ০৮ আগস্ট ২০২৬