‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিলেন চাকসু নেতারা

০৮ আগস্ট ২০২৬, ১২:১৮ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৬, ০১:০১ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে যোগদানের আমন্ত্রণ পেয়েও শনিবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হতে যাওয়া সিনেটে আওয়ামীপন্থি ও ‘খুনী’ শিক্ষকরা অংশগ্রহণ করবেন অভিযোগ করে সিনেট অধিবেশন বর্জন করেছেন চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি নিয়ামত উল্লাহ আবরার ফারাবীসহ কয়েকজন ছাত্রনেতা। 

শুক্রবার (৭ আগস্ট) রাতে নিজের ফেসবুকে সিনেট অধিবেশন বর্জনের ঘোষণা দেন ফারাবী।

ফেসবুকে তিনি লিখেন, ‘জীবনে প্রথমবারের মত সিনেটে আমন্ত্রিত হলাম। তাই আগ্রহ ছিল অনেক। পরে শুনলাম শহীদ মামুন ভাইয়ের খুনের সুযোগ করে দেয়া প্রভোস্ট থাকবে। শহীদ তরুয়া ফরহাদের ক্যাম্পাসে মৌন মিছিল করা আওয়ামী পান্ডারাও থাকবে।সেই সিনেটে এখন কীভাবে থাকি? তাই সোহরাওয়ার্দী হল সংসদ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ভিপি হিসেবে উক্ত সিনেট বয়কট করলাম।’

বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হল সংসদের ভিপি শরিফুল ইসলাম ও শাহ আমানত হলের জিএস আবিদুর রহমানও সিনেট অধিবেশন বয়কটের ঘোষণা দিয়েছেন। ।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬