রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 

২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ AM
রাবি শিক্ষার্থীকে মারধর

রাবি শিক্ষার্থীকে মারধর © টিডিসি ফটো

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত চারজনকে সাময়িক বরখাস্ত করেছে পশ্চিমা রেলওয়ে কর্তৃপক্ষ।  

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে পশ্চিমা রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, অদ্য সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত সন্দেহে নিম্নোক্ত আরএনবি সদস্যগণকে সাময়িক বরখাস্ত করা হলো। পরবর্তী নির্দে না দেওয়া পর্যন্ত তারা কমান্ড্যান্ট/সদরের নিকট দৈনিক হাজিরা দেবেন।

বরখাস্তরা হলেন মো. আরিফ হোসেন (স্টাফ নং-সি-৯৮৯), মো. রোকন উদ্দীন (স্টাফ নং-সি-৮৮৩), মো. শফিকুল ইসলাম (স্টাফ নং-সি-১৩২১) ও মো. শাহাদত হোসেন (স্টাফ নং-সি-৬০০)। 

উল্লেখ্য, রাজশাহী রেলওয়ে স্টেশনে চাচাকে নিতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী মারধরের শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন রেললাইন আগুন লাগিয়ে অবরোধ করেন। পরে রেললাইন দিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে যান। এতে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬