চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই

২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ PM
মানিকগঞ্জ থানা

মানিকগঞ্জ থানা © টিডিসি ফটো

মানিকগঞ্জ উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুরের হাতে ধরা পড়ে মেয়ের জামাই। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে জামাইয়ের আঘাতে শ্বশুর সিদ্দিকুর রহমান (৪৮) নিহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত জামাই রাসেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

রবিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিদ্দিকুর রহমানের অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান তার জামাই রাসেল। অটোরিকশার কাছে শব্দ পেয়ে সিদ্দিকুর রহমান ও তার ছেলে ঘর থেকে বের হয়ে অন্ধকারে চোর সন্দেহে রাসেলকে আটক করেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। 

একপর্যায়ে রাসেলের আঘাতে সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন রাসেলকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। আহত রাসেলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় সিদ্দিকুর রহমান নামে একজন মারা গেছেন। প্রাথমিকভাবে চুরির সময় আঘাতের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরে জানতে পারি, অভিযুক্ত রাসেল নিহতের মেয়ের জামাই।’

ওসি আরও বলেন, ‘আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬