ক্যাম্পাসের অবৈধ ও ভাসমান দোকান সরাতে আল্টিমেটাম দিল ঢাবি প্রশাসন

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

‎​ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে থাকা সব অবৈধ ও ভাসমান দোকান সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে এসব দোকান নিজ দায়িত্বে না সরালে উচ্ছেদ অভিযানসহ আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।  
‎
রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।   বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ ও ভাসমান দোকানগুলো সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

‎​দোকান মালিকদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত দোকানগুলো আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে না সরালে দোকান মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধ ও ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬