ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থীরা

২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ PM
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন দুই বিভাগের শিক্ষার্থীরা

ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন দুই বিভাগের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে দুই বিভাগের খেলা চলাকালীন শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে।

এতে দুই বিভাগের খেলোয়াড়সহ অন্তত ৫ জন আহত হয়েছেন। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

খেলোয়াড় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বিভাগের খেলার শেষ সময়ে আর এক মিনিট বাকি ছিল। শেষ সময় পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এগিয়ে ছিল ১-০ গোলে। একপর্যায়ে ইসলামের ইতিহাস বিভাগের ডাগআউটে বল থ্রো-ইন হলে অ্যাকাউন্টিং বিভাগের একজন খেলোয়াড় বল আনতে যান।

এ সময় দর্শক সারি থেকে কেউ একজন ওই খেলোয়াড়কে উদ্দেশ্য করে কটূক্তি বা কিছু বললে তাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং পরবর্তীতে মারামারিতে রূপ নেয়।

আরও পড়ুন: অপ্রতিম হত্যাকাণ্ডে পুলিশের ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ আখ্যা, ফের চার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দুই বিভাগের শিক্ষার্থী এবং দর্শকরা লাঠিসোঁটা, বাঁশ, গাছের ডাল দিয়ে সংঘর্ষে জড়ান। পরবর্তীতে খেলা আয়োজক কমিটি ও দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের চিকিৎসার জন্য ইবি মেডিকেলের নিয়ে যাওয়া হয়েছে।

ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাক্তার বদিউজ্জামান বলেন, ‘খেলাধুলার সময় মারামারিতে আহত ৫ জন আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছেন। তাদের একজনের কেটে গেছে, একজনের মাথায় স্টিক লেগেছে। তাদেরকে ড্রেসিং করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হইছে। সবার অবস্থা মোটামুটি ভালো। বড় ধরনের কোন ইনজুরি নয় এটা।’

চকরিয়া থানার আলোচিত ওসি আরিফসহ ৭ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা
  • ২৩ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ৩য় সমাবর্তন আগামী ২১ জানুয়ারি
  • ২৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-দোকান ভাঙচ…
  • ২৩ নভেম্বর ২০২৬
৯১ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড
  • ২৩ নভেম্বর ২০২৬
দায়িত্বশীল নেতৃত্বের অভাবে মুসলিম লীগের পথে হাঁটছে আওয়ামী ল…
  • ২৩ নভেম্বর ২০২৬
এক বোর্ডে ২৩০৭ জনের ফল পরিবর্তন, ২২২৪ জনই ফেল থেকে পাস
  • ২৩ নভেম্বর ২০২৬