চাকরি না পেয়ে উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগের হামলা, চবিতে তদন্ত কমিটি

৩১ জানুয়ারি ২০২৩, ০৬:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

ছাত্রলীগের সাবেক নেতাকে শিক্ষক পদে নিয়োগ না দেওয়া নিয়ে উপাচার্যের দপ্তর ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তিন সদস্যের এ কমিটির প্রধান সিন্ডিকেট সদস্য মোহাম্মদ খাইরুল ইসলাম। কমিটির বাকি সদস্যরা হলেন আমানত হলের প্রাধ্যক্ষ নির্মল কুমার সাহা ও সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সোমবার উপাচার্যের দপ্তরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার জন্য উপাচার্য শিরীণ আখতার এই কমিটি গঠন করেছেন। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে। 

এ বিষয়ে সিন্ডিকেট সদস্য মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, তদন্ত কমিটির চিঠি এখনো তাঁর হাতে পৌঁছায়নি। চিঠি পেলে বাকি সদস্যদের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস বিভাগে শিক্ষক পদে প্রার্থী ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রাইয়ান আহমেদ।

গতকাল বিশ্ববিদ্যালয়ের ৫৪১তম সিন্ডিকেট সভা ছিল। সভায় রাইয়ান আহমেদকে নিয়োগ না দেওয়ায় উপাচার্যের দপ্তরে ভাঙচুর চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ‘একাকার’ উপপক্ষের নেতা–কর্মীরা। 

 

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬