জাবিতে রিসার্চ সেল তৈরিতে অধ্যাদেশ প্রণয়ন কমিটি গঠিত

১২ নভেম্বর ২০২২, ১১:২৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গবেষণার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিকীকরণ করার উদ্দেশ্যে রিসার্চ সেল বা গবেষণা কেন্দ্র গঠনের উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। প্রাথমিক পদক্ষেপ হিসেবে অধ্যাদেশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।
গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সিন্ডিকেট সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন জাবি উপাচার্য।

আরও পড়ুন: শাবিপ্রবিতে আসন ফাঁকা ১১৬১

অধ্যাপক নূরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা গবেষণায় পিছিয়ে নেই যা সম্প্রতি বিশ্বসেরা ২ ভাগ গবেষকের তালিকায় আমাদের ৬ শিক্ষক-শিক্ষার্থীর স্থান পাওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে। তবে মানসম্মত শিক্ষা ও গবেষণার প্রাতিষ্ঠানিকীকরণ এবং র‍্যাঙ্কিং এ আমাদের অবস্থান অধিকতর উন্নয়নে রিসার্চ সেল গঠনের উদ্যোগ নিয়েছি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে খসড়া অধ্যাদেশ প্রণয়ন কমিটি অনুমোদন দিয়েছে সিন্ডিকেট।

খসড়া কমিটিতে বিশিষ্ট প্রত্নতত্ত্ব গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং উচ্চ শিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার আজিজুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম খলিল, ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. শামীম কায়সার, ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর অধ্যাপক নাজমুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারিকুল ইসলাম।

ট্যাগ: জাবি
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close