অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

১৮ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ PM
অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার হাতে শিক্ষক ও অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার হাতে শিক্ষক ও অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ১০জন  মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ১৮ জানুয়ারি (রবিবার) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন। অধ্যাপক সিতারা পারভীনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার। অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী ধন্যবাদ জ্ঞাপন করেন। সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন।

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এই স্বীকৃতি শিক্ষার্থীদের আরও সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা প্রয়াত অধ্যাপক সম্পর্কে জানতে পারবে।  

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আজরা হুমায়রা, মুহাম্মদ মুযযাম্মিল হক, আবীর ফেরদৌস অয়ন, কৌরিত্র পোদ্দার তীর্থ, আসরিফা সুলতানা রিয়া, সুমাইয়া জাহান, আফরিনা সুলতানা, বাঁধন দেব, আফরিন জাহান ও মো. রাফিউজ্জামান লাবীব।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১৩ কারিগরি কলেজে চালু হলো এইচএসসি ভোকেশনাল, দেখুন তালিকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক ব্যবহারে শিক্ষকদের জন্য নতুন নীতিমালা আসছে: শিক্ষামন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাস ধরে বন্ধ যবিপ্রবির প্রধান সড়কের উন্নয়নকাজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9