বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি মুয়িদ, সম্পাদক  হাসানুর

১৯ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ PM
‘বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোন’-এর বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে

‘বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোন’-এর বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে © সংগৃহীত

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোন’-এর বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে কার্যকরী পরিষদ–২০২৬ এর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোনতাছির আল মুয়িদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসানুর রহমান। 

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রবীন্দ্র ভবন মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের বিদায়ী সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি মো. আবু সাদিক (সাদিক কায়েম)। এছাড়া সাধারণ সভা আয়োজক কমিটির আহ্বায়ক মো. মোনতাছির আল মুয়িদ শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন।

সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নতুন নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোন দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬