ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের নিবন্ধন শুরু

০৭ অক্টোবর ২০২২, ১২:৫৬ PM
ঢাবি সমাবর্তন

ঢাবি সমাবর্তন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। সমাবর্তনে অংশ নেওয়ার জন্য আজ শুক্রবার থেকে অনলাইনে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ নভেম্বর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের জন্য ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের জন্য ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হবে। 

সমাবর্তনে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন।

আরও পড়ুন: মোবাইলে দেখা যাবে কাতার বিশ্বকাপের খেলা

২৬ আগস্ট ২০১৯ থেকে ১৩ অক্টোবর ২০২২ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৭ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে https://convocation.du.ac.bd এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে।

অনলাইনে ফরম পূরণ করে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ফি বিকাশ অথবা সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে (ব্যাংকিং সময়ের মধ্যে) জমা দিতে হবে। 

এসব প্রক্রিয়া সম্পন্ন করে সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরম আগামী ৩০ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট হল অফিসে ও অধিভুক্ত সরকারি ৭ কলেজের গ্র্যাজুয়েটদের নিজ নিজ কলেজে জমা দিতে হবে। 

পিএইচডি, ডিবিএ, এমফিল ডিগ্রিধারীরা ফি জমা দেওয়ার রসিদ বা পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে এবং কলেজ বা ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটগণ ফি জমা দেওয়ার রসিদ বা পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকেল ৪টার মধ্যে নিজ নিজ কলেজ বা ইনস্টিটিউটে জমা দিতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬