হাজার ফলোয়ারেই ইনস্টাগ্রাম থেকে আয়, শুরু করবেন যেভাবে

৩১ মার্চ ২০২৬, ০৫:০৯ PM
ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম © সংগৃহীত

বর্তমান যুগে নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে ঘরে বসে অর্থ উপার্জনের জনপ্রিয় মাধ্যম হিসেবে রূপ নিয়েছে ইনস্টাগ্রাম রিলস। আর বড় সেলিব্রিটি হওয়ার প্রয়োজনও নেই। সঠিক কৌশল জানা থাকলেই সাধারণ ব্যবহারকারীরাও এখন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উপার্জন করতে পারছেন।

২০২৬ সালের অ্যালগরিদম অনুযায়ী ভাইরাল হওয়া এবং মনিটাইজেশনের কার্যকর পথগুলো বিশ্লেষণ করে দেখাচ্ছে যে, ছোট পরিবর্তন এবং পরিকল্পিত কন্টেন্টে দর্শক আকৃষ্ট করা সম্ভব।

১. তিন সেকেন্ডের ‘হুক’ ফর্মুলা
ইনস্টাগ্রাম বিশেষজ্ঞরা বলছেন, ভিডিওর প্রথম ৩ থেকে ৫ সেকেন্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তেই দর্শককে ধরে রাখা না গেলে পুরো ভিডিও দেখার সম্ভাবনা কমে যায়। এই সময়ে দর্শককে আকৃষ্ট করার কৌশলটিকে বলা হয় ‘হুক’।

হুক তৈরি করতে ব্যবহার করা যেতে পারে: কোনো চমকপ্রদ তথ্য বা তথ্যভিত্তিক ফ্যাক্ট, দর্শককে প্রশ্ন করা, যা তাদের কৌতূহল জাগাবে ও আকর্ষণীয় ভিজ্যুয়াল বা অ্যানিমেশন। 

সফল ভিডিও সাধারণত ১৫ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে হয়। এছাড়া, ভিডিওতে সাবটাইটেল বা অন-স্ক্রিন টেক্সট ব্যবহার করা জরুরি, কারণ অনেক ব্যবহারকারী শব্দ ছাড়া ভিডিও দেখেন।

২. আয়ের চারটি কার্যকর উপায়
যদিও সব দেশে ইনস্টাগ্রামের ডিরেক্ট বোনাস পাওয়া যায় না, তবে ১ হাজার থেকে ৫ হাজার ফলোয়ার থাকলেই আয় শুরু করা সম্ভব। বিশেষজ্ঞরা চারটি প্রধান উপায় উল্লেখ করেছেন:

*ব্র্যান্ড কোলাবোরেশন: নিশে ভিডিও বানিয়ে (যেমন- রান্না, ফিটনেস বা টেক) ব্র্যান্ড স্পনসরশিপের মাধ্যমে ১০ হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

*ইউজার জেনারেটেট কন্টেট (ইউজিসি): ব্র্যান্ডের জন্য বিশেষ কন্টেন্ট বা রিল তৈরি করে প্রতিটি ভিডিওর বিনিময়ে ১০-২০ হাজার টাকা উপার্জন করা যায়।

*অ্যাফিলিয়েট মার্কেটিং: ভিডিওর মাধ্যমে অ্যামাজন বা ফ্লিপকার্টের পণ্য প্রচার করে প্রতি বিক্রিতে কমিশন পাওয়া যায়।

*নিজস্ব পণ্য বা ই-বুক বিক্রি: আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে, তাহলে ডিজিটাল কোর্স বা ই-বুক প্রচারের মাধ্যমে সরাসরি আয় করা সম্ভব।

৩. এনগেজমেন্ট বাড়ানোর কৌশল
সাধারণভাবে লাইক কম, ‘সেভ’ এবং ‘শেয়ার’ এখন দর্শক এনগেজমেন্টের মূল মানদণ্ড। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ভিডিওর শেষে দর্শকদের কমেন্ট করতে বা ভিডিও সেভ করতে উৎসাহিত করুন।হ্যাশট্যাগের ক্ষেত্রে গাদা গাদা ট্যাগ ব্যবহার না করে ৩-৫টি প্রাসঙ্গিক ও ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করা ভালো। এছাড়াও এআই টুল ব্যবহার করে ভিডিও এডিট করলে গুণমান বাড়ে, যা এক্সপ্লোর পেজে পৌঁছানোর সম্ভাবনা বৃদ্ধি করে।

৪. ধারাবাহিকতা ও অ্যানালিটিক্স
ইনস্টাগ্রাম অ্যালগরিদমের নজরে থাকার জন্য প্রতিদিন অন্তত ১-২টি রিল পোস্ট করা উচিত। এছাড়া কোন ভিডিও বেশি দর্শক আকৃষ্ট করছে তা বোঝার জন্য নিয়মিত ‘ইনস্টাগ্রাম ইনসাইটস’ চেক করা প্রয়োজন।

রিচ এবং শেয়ার রেট অনুযায়ী কন্টেন্ট প্ল্যান তৈরি করুন। ধারাবাহিকভাবে পরিকল্পিত কন্টেন্ট পোস্ট করলে আয় এবং দর্শক সংখ্যা উভয়ই বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞরা বলছেন, ধৈর্য, ধারাবাহিকতা এবং সৃজনশীলতা মিলিয়ে ইনস্টাগ্রাম রিলস থেকে ঘরে বসে অর্থ উপার্জনের পথ এখন সহজ হয়ে গেছে।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9