সদস্য সংগ্রহ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করল ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’

১৮ মে ২০২৬, ০৪:৫৭ PM
সদস্য সংগ্রহ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করল ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’

সদস্য সংগ্রহ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করল ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম ও একমাত্র শিক্ষার্থী কর্তৃক পরিচালিত ব্যবসায়িক সাময়িকী ‘ভয়েস অব বিজনেস’ সফলভাবে সম্পন্ন করেছে তাদের বহুল প্রতীক্ষিত নিয়োগ ও পরিচিতি অনুষ্ঠান “এনলিস্ট ’২৬: অ্যাসেনশন” প্রেজেন্টেড বাই স্টাডিইন বাংলাদেশ এবং পাওয়ার্ড বাই মার্কেটআপ। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্য ডেইলি ক্যাম্পাস। এছাড়াও মার্কেটআপ আয়োজনটির ডিজিটাল বিলবোর্ড পার্টনার হিসেবেও যুক্ত ছিল।

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক “গেম অব থ্রোনস”-এর আদলে সাজানো এবারের আয়োজন নেতৃত্ব, কৌশল ও ঐক্যের এক অনন্য আবহ তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ ফারুকী হলে আয়োজিত এই নিয়োগ কার্যক্রমে ৪১২ জনেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে কঠোর ও প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টাডিইন-এর মার্কেটিং ম্যানেজার এ. কে. এম. মাহবুবুল আলম, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার খন্দকার সালমান হাসিব, মার্কেটআপ-এর ব্র্যান্ড ম্যানেজার মিস কাজী সুবাহ শাহনীন এবং ফ্যানফোরিয়া-এর মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস টিমের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মার্কেটআপ-এর ব্র্যান্ড ম্যানেজার মিস কাজী সুবাহ শাহনীন বলেন, পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে অন্বেষণ ও উপভোগ করতে শিখতে হবে।

পরিচিতি পর্বে মূল থিমের সাথে সামঞ্জস্য রেখে সংগঠনের বিভিন্ন বিভাগকে পৃথক ‘হাউস’ হিসেবে উপস্থাপন করা হয়। পাশাপাশি সংগঠনের শীর্ষ তিন এক্সিকিউটিভ সদস্য নবাগত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও আন্তরিকতার গুরুত্ব তুলে ধরে ভয়েস অব বিজনেস-এর এডিটর-ইন-চিফ ইশরাক ফারহান ভূঁইয়া বলেন, যদি তোমরা নিজেদের সর্বোচ্চটুকু দিতে না পারো, তবে কখনোই এই সংগঠনকে সত্যিকার অর্থে নিজের করে নিতে পারবে না। নবনির্বাচিত সদস্যদের হাতে আনুষ্ঠানিক অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান, পৃষ্ঠপোষকদের সম্মাননা স্মারক তুলে দেওয়া এবং বিভিন্ন দলগত কার্যক্রম ও নেটওয়ার্কিং সেশনের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।

২০০৭ সালে প্রতিষ্ঠিত ‘ভয়েস অব বিজনেস’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম এবং একমাত্র শিক্ষার্থী পরিচালিত ব্যবসায়িক প্রকাশনা। বিগত দুই দশক ধরে প্রতিষ্ঠানটি বার্ষিক ব্যবসায়িক সাময়িকী প্রকাশের পাশাপাশি বিভিন্ন সেমিনার, জাতীয় প্রতিযোগিতা এবং কর্মশালার আয়োজন করে শিক্ষার্থীদের সাথে করপোরেট বিশ্বের সেতুবন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছে।

ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দো…
  • ১৮ মে ২০২৬
রাতে বাসচাপায় যাত্রীর মৃত্যু, ভোরে মিলল পালিয়ে যাওয়া চালকের…
  • ১৮ মে ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, পদ ৭, আবেদন শেষ…
  • ১৮ মে ২০২৬
আমি আসলে চাঁদাবাজি এলাকার এমপি
  • ১৮ মে ২০২৬
কক্সবাজারে এবার বসছে ৯৮ কোরবানির পশুর হাট
  • ১৮ মে ২০২৬
বিরল রোগের সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে নোবিপ্রবি ছাত…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081