চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় কিশোরসহ নিহত ৩

১৮ মে ২০২৬, ০৪:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় এক কিশোর ও এক বয়লার শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন আলম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, টহলরত পুলিশ ৯৯৯ এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, অভিযুক্ত গাড়ি ও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় রেললাইনের পাশে মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

স্থানীয়রা সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্রের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
নিহত জাহাঙ্গীর আলম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা ও মো. বাদশা মিয়ার ছেলে।

ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির এসআই মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে পৃথক আরেক ঘটনায় মিরসরাই উপজেলার শাহজিবাজার এলাকার বয়লার শ্রমিক নুর হোসেন (৪৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দো…
  • ১৮ মে ২০২৬
রাতে বাসচাপায় যাত্রীর মৃত্যু, ভোরে মিলল পালিয়ে যাওয়া চালকের…
  • ১৮ মে ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, পদ ৭, আবেদন শেষ…
  • ১৮ মে ২০২৬
আমি আসলে চাঁদাবাজি এলাকার এমপি
  • ১৮ মে ২০২৬
কক্সবাজারে এবার বসছে ৯৮ কোরবানির পশুর হাট
  • ১৮ মে ২০২৬
বিরল রোগের সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে নোবিপ্রবি ছাত…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081