হোয়াটসঅ্যাপে নতুন ‘এআই’ ফিচার, থাকছে যেসব সুবিধা

১৭ মে ২০২৬, ০১:২১ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০১:৩১ PM
হোয়াটসঅ্যাপ লোগো

হোয়াটসঅ্যাপ লোগো © সংগৃহীত

এবার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে চালু হয়েছে নতুন প্রাইভেসি ফিচার। এতে এআই চ্যাটবটের সঙ্গে হওয়া কথোপকথনের কোনো রেকর্ড আর সার্ভারে সংরক্ষণ করা হবে না। ‘ইনকগনিটো মোড’ নামের এই নতুন ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা স্বাস্থ্য, সম্পর্ক বা অর্থের মতো ব্যক্তিগত বিষয়ে আরও নিরাপদভাবে এআই-এর সঙ্গে কথা বলতে পারবেন।

অর্থাৎ ব্যবহারকারী ও এআই দুজনের বার্তাই আর কেউ দেখতে পারবে না। এমনকি পুরোনো কথোপকথনও স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফলে এটি ব্যবহারকারীদের জন্য আরও ব্যক্তিগত ও নিরাপদ অভিজ্ঞতা দেবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান, অনেক ব্যবহারকারী স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা আর্থিক বিষয় নিয়ে এআই-এর কাছে প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, কারণ এসব তথ্য সংরক্ষিত হতে পারে। নতুন এই ফিচার সেই অস্বস্তি কমাতে সাহায্য করবে।

নতুন এই মোড চালু হলে যেভাবে কাজ করবে ‘ইনকগনিটো মোড’

  • কোনো চ্যাট লগ সংরক্ষণ হবে না
  • কথোপকথন ব্যবহারকারীর চ্যাট থেকেও মুছে যাবে 
  • এআই- এর উত্তরও রেকর্ড থাকবে না
  • পুরো সিস্টেমে কোনো ‘হিস্ট্রি’ রাখা হবে না

তবে এটি সাধারণ এন্ড-টু-এন্ড এনক্রিপশন থেকে আলাদা হলেও একই ধরনের সুরক্ষা দেবে বলে জানিয়েছে মেটা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সম্পূর্ণ গোপনীয় ব্যবস্থা যেমন সুবিধা দেয়, তেমনি কিছু ঝুঁকিও তৈরি করতে পারে। কারণ কোনো ডেটা সংরক্ষণ না থাকলে ভুল তথ্য বা অপব্যবহারের ক্ষেত্রে দায় নির্ধারণ কঠিন হয়ে যাবে। অনেক এআই প্রতিষ্ঠান যেমন ওপেনএআই ও গুগল আগেই বিভিন্ন ডেটা সংরক্ষণ করে মডেল উন্নত করে। কিন্তু হোয়াটসঅ্যাপ বলছে, ইনকগনিটো মোডে কোনো ডেটাই রাখা হবে না।


সূত্র: বিবিসি

শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ  পেলেন মেহেরপুরের শাহরি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিতে প্রতি ইউনিয়নের ১৩ মসজিদ নির্ধার…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুর মৃত্যু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9