হোয়াটসঅ্যাপে দেখা যাবে না ব্যবহারকারীর নম্বর, বাড়ানো হচ্ছে সুরক্ষা

০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ PM
সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াট্‌সঅ্যাপে নতুন আপডেট আসছে

সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াট্‌সঅ্যাপে নতুন আপডেট আসছে © আনন্দবাজার

সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুখবর দেওয়া হলো। গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে অ্যাপ আপডেট করতে চলেছে মার্কিন টেক জায়ান্ট। হোয়াট্সঅ্যাপে চ্যাট করলেই সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারেন। ফলে অচেনা ব্যক্তির কাছে ফোন নম্বর যাওয়ার ঝুঁকি আছে। নতুন আপডেটে এর বদল আনতে চলেছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ নতুন যে আপডেট আনছে, তাতে গ্রাহক কারও সঙ্গে ফোনে কথা বললে বা চ্যাট করলে ফোন নম্বর জানতে পারবেন না। এর বদলে ব্যবহারকারী ‘ইউজ়ার নেম’ সেট করে রাখতে পারবেন। যিনি ফোন বা চ্যাটে কথা বলছেন, তিনি শুধু গ্রাহকের ‘ইউজ়ার নেম’ দেখতে পাবেন, ফোন নম্বর নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক প্ল্যাটফর্মেই এ ধরনের ফিচার রয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে অ্যাকাউন্ট লক করেও রাখতে পারেন গ্রাহক। সে ক্ষেত্রে কোনও তথ্যই দেখতে পান না অন্য ব্যবহারকারীরা।

আরও পড়ুন: ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

টেক বিশ্লেষকদের দাবি, হোয়াটসঅ্যাপ  যে আপডেটটি আনছে, তাতে বিরাট কোনও বদল ঘটবে, এমনটা নয়। তবে কথা বলার অ্যাপটির নিরাপত্তাব্যবস্থা যে জোরদার হবে, তা বলাই বাহুল্য। সাইবার অপরাধের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে এর আলাদা গুরুত্ব রয়েছে। 

আপডেটটি ২০২৬ সালের শেষের দিকে আসবে বলে সূত্র জানিয়েছে। ততদিন অচেনা ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলা বা চ্যাট করার সময় ব্যবহারকারীদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। খবর: আনন্দবাজার।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9