যবিপ্রবি উপাচার্য অধ্যাপক আব্দুল মজিদের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড

১১ নভেম্বর ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০২:০০ PM
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ © টিডিসি সম্পাদিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড হয়েছে। তার আইডি থেকে অনেকের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হচ্ছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের হোয়াটসঅ্যাপ আইডি থেকে টাকা চেয়ে বার্তা দেওয়া শুরু করে চক্রটি। বার্তায় তারা বলছে, ‘আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দেব?’

আরও পড়ুন: এবার রাজধানীর স্কুলে ককটেল নিক্ষেপ দুর্বৃত্তদের 

হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড হয়েছে। কাউকে টাকা লেনদেন না করার অনুরোধ করছি।’

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬