এবার রাজধানীর স্কুলে ককটেল নিক্ষেপ দুর্বৃত্তদের 

১১ নভেম্বর ২০২৫, ০১:৩৮ PM
ককটেল

ককটেল © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এটি বিস্ফোরিত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় জানা যায়, রাজধানীর হাতিরঝিল এলাকায় ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে এই ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের  বাসে আগুনও দেওয়া হয়েছে। 

তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬