হঠাৎ হোয়াটসঅ্যাপ বিভ্রাট

০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪০ PM
হোয়াটসঅ্যাপ লোগো

হোয়াটসঅ্যাপ লোগো © টিডিসি সম্পাদিত

হঠাৎ ঝামেলায় পড়েছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের পরে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ ওয়েবে বিভিন্ন সেবা বন্ধ বা বিপর্যস্ত হয়ে পড়েছে, যার ফলে মেসেজ পাঠানো এবং গ্রহণ করা যাচ্ছে না। 

আরও পড়ুন: দেশের ইতিহাসে তিনবার গণভোট, ‘না’ জয়যুক্ত হয়নি একবারও

কয়েকজন ব্যবহারকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে বার্তা পাঠানো বা গ্রহণ করা, ছবি ও ভিডিও শেয়ার করা, এমনকি স্ট্যাটাস আপডেট করা সব কিছুতেই সমস্যা দেখা দিচ্ছে। হোয়াটসঅ্যাপ লগইন হলেও সেটিতে কোন ইন্টারফেস আসছে না।

ফলে যোগাযোগের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। তবে মুঠোফোনে অ্যাপসটি ব্যবহারে কোন সমস্যা হচ্ছে না বলেও জানান তারা।

বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন ঘটনা মাঝে মধ্যে ঘটে, তবে বিষয়টি খুব দ্রুত সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। ব্যবহারকারীদের বিকল্প হিসেবে হোয়াটসঅ্যাপের মতো অন্যান্য অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬