চ্যাটবট আপডেটকে ছাড়িয়ে ছবি-ভিডিও তৈরিতে এআইয়ের দাপট বাড়ছে

০৫ মে ২০২৬, ১২:০৩ PM , আপডেট: ০৫ মে ২০২৬, ১২:০৪ PM
ছবি ও ভিডিও তৈরিতে এআইয়ের দাপট বাড়ছে

ছবি ও ভিডিও তৈরিতে এআইয়ের দাপট বাড়ছে © এআই সৃষ্ট ছবি

বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে অনেক সময়সাপেক্ষ কাজকে দ্রুত করা সম্ভব। এআই প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এ সময়ে ব্যবহারকারীদের আগ্রহের ধরণেও এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে নতুন চ্যাটবট ফিচার বা ভাষাভিত্তিক মডেল আপডেট অ্যাপ ডাউনলোড বেশি হতো, এখন সে জায়গা দখল করছে ইমেজ বা ছবি তৈরি করতে সক্ষম এআই মডেল। 

সম্প্রতি এআই ব্যবহার করে নানা ধরণের ট্রেন্ড তৈরি করা হচ্ছে। বিশেষ করে ভিডিও, ছবি কিংবা ভয়েস দেওয়া। তাই ভাষাভিত্তিক চ্যাটবট এআই মডেলের চেয়ে ছবি তৈরিতে সক্ষম এআই মডেলের ডাউনলোড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।

অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপফিগারস বলছে, ছবি এআই মডেল প্রকাশের পর অ্যাপ ডাউনলোড গড়ে ৬ দশমিক ৫ গুণ পর্যন্ত বাড়ছে, যা প্রচলিত মডেল আপডেটের তুলনায় অনেক বেশি। এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে, ব্যবহারকারীরা এখন শুধু টেক্সটভিত্তিক কথোপকথন নয়, ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির অভিজ্ঞতার প্রতিই বেশি আকৃষ্ট হচ্ছেন।

এতে বলা হয়, জেমিনিতে নতুন ইমেজ মডেল ‘ন্যানো বানানা’ চালুর পর মাত্র ২৮ দিনে ২ কোটিরও বেশি নতুন ডাউনলোড যুক্ত হয়, যা আগের তুলনায় চার গুণ বৃদ্ধি। একইভাবে চ্যাটজিপিটিতে চ্যাটজিপিটি-৪০ ইমেজ মডেল চালুর পর প্রায় ১ কোটি ২০ লাখ নতুন ইনস্টল যোগ হয়, যা আগের বিভিন্ন মডেল আপডেটের তুলনায় প্রায় সাড়ে চার গুণ বেশি।

অন্যদিকে মেটার এআই প্ল্যাটফর্মে ‘ভাইবস’ নামের ভিডিওভিত্তিক ফিচার চালুর পরও ডাউনলোড বাড়ে, যদিও সেটির প্রভাব তুলনামূলক কম ছিল। তবে এসব ক্ষেত্রেই একটি বিষয় স্পষ্ট, ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির সুবিধা ব্যবহারকারীদের দ্রুত আকৃষ্ট করছে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও

ওপেনএআই তাদের চ্যাটজিপিটিতে ইমেজ মডেল চালুর পর ২৮ দিনের মধ্যে আনুমানিক ৭ কোটি ডলার আয় হয়েছে, যা অন্যদের তুলনায় অনেক বেশি। প্রতিবেদনে ডিপসিক-এর কথাও উল্লেখ করা হয়েছে। 

২০২৫ সালে তাদের আর১ (R1) মডেল চালুর পর বিপুলসংখ্যক ডাউনলোড এলেও, সেটি ইমেজ ফিচারের কারণে নয়; বরং কম খরচে উন্নত এআই তৈরির নতুন পদ্ধতি নিয়ে কৌতূহল থেকেই ব্যবহারকারীরা আকৃষ্ট হয়।

বিশ্লেষকদের মতে, বর্তমান বাজারে এআই অ্যাপের সাফল্য অনেকটাই নির্ভর করছে ব্যবহারকারীদের তাৎক্ষণিক ও দৃশ্যমান অভিজ্ঞতা দেওয়ার ওপর। ফলে ভবিষ্যতে ইমেজ ও ভিডিওভিত্তিক এআই ফিচারই অ্যাপ বাজারে প্রতিযোগিতার মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬