এআইইউবিতে ওয়ার্ল্ড আইপি ডে উদযাপিত

০২ মে ২০২৬, ০৬:২৮ PM , আপডেট: ০২ মে ২০২৬, ০৬:৩৪ PM
এআইইউবিতে ওয়ার্ল্ড আইপি ডে -২০২৬ উদযাপিত

এআইইউবিতে ওয়ার্ল্ড আইপি ডে -২০২৬ উদযাপিত © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ওয়ার্ল্ড আইপি ডে -২০২৬ উদযাপিত হয়েছে। গত ২৬ এপ্রিল ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’ এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনার ও র‌্যালির মাধ্যমে ওয়ার্ল্ড আইপি ডে (বিশ্ব মেধাস্বত্ব দিবস)-২০২৬ উদযাপন করেছে।

এ উপলক্ষে আয়োজিত ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন স্পোর্টস: লিগ্যাল অ্যান্ড কমার্শিয়াল ইন্টারসেকশনস’ শীর্ষক সেমিনারে ক্রীড়া খাতে মেধাস্বত্বের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। সেমিনারে মেধাস্বত্বের আইনি সুরক্ষা, উদ্ভাবনের প্রসার এবং বাণিজ্যিক সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)-এর উপপরিচালক (পেটেন্ট) মির্জা গোলাম সারোয়ার। অনুষ্ঠানের উদ্বোধন করেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান এবং সমাপনী বক্তব্য প্রদান করেন এআইইউবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম। 

সেমিনার শেষে এআইইউবি ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়, যা মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ  ‍ভুমিকা রাখে।

ট্যাগ: এআইইউবি
গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950