হঠাৎ বন্ধ হয়ে যায় ইউটিউব, জানা গেল কারণ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ PM
ইউটিউব লোগো

ইউটিউব লোগো © সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব বুধবার (১৮ ফেব্রুয়ারি) বড় ধরনের কারিগরি বিভ্রাটের মুখোমুখি হয়। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, প্রায় ২ লাখ ৪০ হাজার ব্যবহারকারী ইউটিউবে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হয়েছেন। ব্যবহারকারীরা জানিয়েছেন, ভিডিও লোড হচ্ছে না এবং অনেক ক্ষেত্রেই মূল ওয়েবসাইট বা অ্যাপে ঢুকতেই ব্যর্থ হয়েছেন। সমস্যার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, ব্যবহারকারীরা তাদের ভোগান্তির কথা জানাতে শুরু করেন।

ডাউনডিটেক্টর জানায়, বিভ্রাটের শুরু থেকে অভিযোগের সংখ্যা দ্রুত বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের বড় অংশে সমস্যাটি দেখা দিয়েছে। তবে গুগল বা ইউটিউব কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

বৃহৎ ধরনের বিভ্রাট সাধারণত সার্ভার জটিলতা বা কারিগরি ত্রুটির কারণে ঘটে। ইউটিউবের ইঞ্জিনিয়াররা সমস্যার সমাধানে কাজ করছেন। ব্যবহারকারীরা আশা করছেন, দ্রুতই পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

আরও পড়ুন: এবার বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, রাতে ৩ লাখের বেশি ব্যবহারকারী বিভিন্ন সমস্যা সম্মুখীন হন। এর মধ্যে প্রায় অর্ধেক সমস্যা অ্যাপের সঙ্গে, এবং ১৯ শতাংশ সমস্যা ওয়েব সংস্করণের সঙ্গে সম্পর্কিত। এছাড়া ইউটিউব টিভি ব্যবহারকারীরাও ৮ হাজারের বেশি সমস্যার সম্মুখীন হন।

ইউটিউব একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা জানি কিছু ব্যবহারকারী বর্তমানে ইউটিউবে প্রবেশে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমাদের টিম বিষয়টি অবগত এবং সমস্যা সমাধানের আপডেট শীঘ্রই জানানো হবে।’

রাত ৯টা ২০ মিনিটে আপডেটে ইউটিউব জানিয়েছে, ‘আমাদের রিকমেন্ডেশন সিস্টেমে একটি সমস্যা ভিডিও দেখাতে বাধা দিয়েছে। এতে ইউটিউবের হোমপেজ, অ্যাপ, ইউটিউব মিউজিক ও ইউটিউব কিডস-সহ ভিডিও দেখা যায়নি। হোমপেজ পুনরায় চালু হয়েছে, তবে পূর্ণ সমাধানের জন্য এখনও কাজ চলছে।’

রাত ১০টা ১৫ মিনিটে ইউটিউব জানায়, সব প্ল্যাটফর্মে সমস্যার সমাধান সম্পন্ন হয়েছে।

সূত্র: রয়টার্স।

চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬