সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ইউটিউব শুনবেন যেভাবে

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ PM
ইউটিউব

ইউটিউব © সংগৃহীত

ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে বিনামূল্যে ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখার সুযোগ পাওয়া যায় না। এ জন্য অ্যাপটির প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবার হতে হয়। অর্থাৎ আপনাকে অর্থ খরচ করতে হবে। তবে একটি কৌশল অবলম্বন করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও আইফোনের ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর সুবিধা পেতে পারেন। ফোন লক করেও ইউটিউব ভিডিও চালানো এখন সম্ভব। যারা একসঙ্গে একাধিক কাজ করেন কিংবা গাড়ি চালানোর সময় ভিডিও শুনতে চান, তাদের জন্য এই ফিচারটি খুবই কার্যকর। চলুন জেনে নিই কীভাবে আপনি এই সুবিধাটি পাবেন:

অ্যান্ড্রয়েড ফোনে শুনবেন যেভাবে

প্রথমে পছন্দের একটি ব্রাউজার চালু করে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করুন। পছন্দের ভিডিও প্লে করুন। তারপর সেটিংস থেকে ডেস্কটপ মোড (Desktop Mode) চালু করে দিন। তাহলেই আপনি ফোন লক অবস্থায়ও ইউটিউব শুনতে পারবেন। ভিডিও চালু করে ব্রাউজার থেকে বের হয়ে আসলে ভিডিওটি একটি ছোট উইন্ডোতে চলতে থাকবে, এই উইন্ডো টেনে ফোনের স্ক্রিনের যে কোন জায়গায় রাখা যাবে। 

আইফোনের ফোনের ক্ষেত্রে ভিডিও যেভাবে দেখবেন

বিনামূল্যে আইফোনের ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও দেখার জন্যও একটি ব্রাউজার প্রয়োজন। তবে সাফারি ও ক্রোম ব্রাউজারে এই কৌশল কাজ করবে না। এ জন্য ফায়ারফক্স ও অপেরা ব্রাউজার ব্যবহার করতে হবে। প্রথমেই অপেরা ও ফায়ারফক্স ব্রাউজার থেকে ইউটিউবে প্রবেশ করে ভিডিও চালু করুন। এরপর ব্রাউজারটির নিচের দিকে হ্যামবার্গার আইকোনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। এর ফলে মেনু বাটন চালু হবে। মেনু থেকে ‘ডেস্কটপ সাইট’ অপশন খুঁজে বের করুন। এরপর অপশনটির পাশে টগল বাটনটি চালু করুন। ফলে ইউটিউবকে ডেস্কটপ সংস্করণের মতো দেখা যাবে। এরপর ইউটিউবের যে কোনো ভিডিও চালু করলেই হয়ে যাবে।

এছাড়া গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজারে ইনকগনিটো মোড চালু করুন। এই মোডে ইউটিউব ভিডিও চালানোর পর ফোনের স্ক্রীন লক করা যাবে এবং ভিডিওটি চালু থাকবে। YouTube Vanced নামে একটি অ্যাপ রয়েছে, যা ইউটিউব প্রিমিয়ামের অনেক সুবিধা অফার করে। এই অ্যাপটি ব্যবহার করে স্ক্রীন লক করেও ভিডিও চালানো সম্ভব। [সূত্র: ডিজিটাল ট্রেন্ডস]

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9