ছবি দিলেই ভিডিও বানিয়ে দেবে ইউটিউব

২৯ জুলাই ২০২৫, ০২:৩৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০১:৪৫ PM
ইউটিউব

ইউটিউব © সংগৃহীত

ভিডিও বানাতে আর ঝামেলা করে এডিটিং সফটওয়্যারে সময় খরচ করতে হবে না। ইউটিউব শর্টস এনেছে এক অভিনব এআই টুল—‘ইমেজ টু ভিডিও’। ছবির ভিত্তিতে এটি কয়েক সেকেন্ডেই তৈরি করে দেবে ছোট একটি চলমান ভিডিও।

আপনার মোবাইলের গ্যালারি থেকে শুধু একটি ছবি বেছে নিলেই ইউটিউবের এআই টুল সেই ছবির সঙ্গে মানানসই কিছু ক্রিয়েটিভ সাজেশন দেখাবে। এক ক্লিকেই সেই ছবি হয়ে উঠবে ৬ সেকেন্ডের একটি আকর্ষণীয় শর্ট ভিডিও, যেন ছবিটিই জীবন্ত হয়ে উঠেছে।

ধরুন, আপনি ট্রাফিক সিগনালের একটি ছবি তুলেছেন। ইউটিউবের নতুন টুল সেই ছবিকে এমনভাবে অ্যানিমেট করবে যেন ছবির মানুষটি নাচছে! এতে থাকবে জুম, গতিশীলতা, এমনকি ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন হবে স্বয়ংক্রিয়ভাবে। টুলটি গুগলের জেমিনি বা মেটার অ্যানিমেট টুলের মতো হলেও ইউটিউব শর্টসের ফিচার আরও সহজ ও নতুন ক্রিয়েটরদের জন্য উপযোগী করে তৈরি।

এআই ফিচার শুধু ‘ছবি থেকে ভিডিও’ তৈরিতেই সীমাবদ্ধ নয়। আপনি যদি ফোনে হালকা ডুডল আঁকেন, ইউটিউব সেটিকে রূপ দেবে এক শিল্পকর্মে। কিংবা একটি সেলফি তুললে সেটিকে বানিয়ে দেবে এমন একটি ভিডিও, যেখানে আপনি হয়তো পানিতে ভাসছেন বা কোনো অনুষ্ঠানে আছেন!

এই ফিচার পাওয়া যাবে ইউটিউব শর্টস ক্যামেরার ‘ইফেক্ট’ অপশনের ‘এআই’ ট্যাবে। নতুন এই এআই টুল এখনই চালু হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।

ইউটিউব জানিয়েছে, দ্রুতই আরও দেশে আসবে এ সুবিধা। এছাড়া ইউটিউব চালু করেছে ‘এআই প্লে গ্রাউন্ড’ নামের একটি প্ল্যাটফর্ম, যেখানে থাকবে ভিডিও তৈরির বিভিন্ন টুল, উদাহরণ, তৈরি প্রম্পট ও নির্দেশিকা। তাদের পরবর্তী জেনারেটিভ ভিডিও মডেল ‘Veo-3’ দিয়ে শুধু ভিডিও নয়, তৈরি করা যাবে অডিওও। এটি এ বছরেই ইউটিউব শর্টসে যুক্ত হবে বলে জানানো হয়েছে।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence