এবার বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ PM
রমজান মাসের চাঁদ

রমজান মাসের চাঁদ © সংগৃহীত

শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে কোনো দেশে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। ভৌগোলিক অবস্থান বিবেচনায় সব দেশে রোজার সময় এক রকম হয় না। এমনকি ঋতু পরিবর্তনের ফলে গত কয়েক বছরের তুলনায় এবারের রোজা বেশ আরামদায়ক ও স্বস্তিদায়ক হতে যাচ্ছে।

বিষুবরেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয়। অপর দিকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশে ঋতুর ওপর নির্ভর করে রমজানের সময় ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত অতিক্রম করতে পারে। সৌদি আরব, কাতারের মতো দেশগুলোতে এবার প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা রোজা পালন করা হবে। গ্রিনল্যান্ড, আলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনো অস্ত যায় না, সেসব দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুসরণ করে রোজা রাখার পরামর্শ দেন ইসলামিক স্কলাররা।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মতো উত্তর গোলার্ধে অবস্থান করা দেশগুলোতে শীতের শেষ ও বসন্তের শুরু হওয়ায় রমজানের প্রথম দিকে দিনের দৈর্ঘ্য কিছুটা কম থাকবে। মাস যত এগোবে দিনের দৈর্ঘ্য তত বাড়বে। অর্থাৎ রোজা থাকার সময়ও বাড়বে।

বিশ্বের বিভিন্ন স্থানে দিনের আলোর স্থায়িত্ব ভিন্ন ভিন্ন হয়। যেহেতু উত্তর গোলার্ধে এখন শীতকাল, তাই সেখানকার বাসিন্দাদের জন্য রোজার সময় তুলনামূলক কম হবে। প্রথম দিকে রোজা রাখতে হবে ১২ থেকে ১৩ ঘণ্টা, যা মাসজুড়ে ধীরে ধীরে বাড়বে।

চিলি, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষকে তুলনামূলক দীর্ঘ সময় রোজা রাখতে হবে। প্রথম দিন তাদের রোজা হবে ১৪ থেকে ১৫ ঘণ্টা, তবে মাসজুড়ে এই সময় ধীরে ধীরে কমে আসবে।

বিশ্বের বিভিন্ন শহরের রোজার সময়সূচি
বাংলাদেশের ঢাকা শহরে প্রথম রোজায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১৩ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে। অর্থাৎ প্রথম দিনে মোট ১২ ঘণ্টা ৪৩ মিনিট রোজা রাখতে হবে। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ৪টা ৪৭ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। সে হিসাবে শেষ দিনে রোজা হবে ১৩ ঘণ্টা ২৩ মিনিট।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ৩৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। প্রথম দিনে রোজার ব্যাপ্তি ১২ ঘণ্টা ৩৮ মিনিট। শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৫টা ৭ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। অর্থাৎ ১৩ ঘণ্টা ২৬ মিনিট।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ২৬ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। প্রথম দিনে রোজা ১২ ঘণ্টা ২৯ মিনিট। শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৪টা ৫০ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। রোজা হবে ১৩ ঘণ্টা ২৯ মিনিট।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৬টা ১৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে। প্রথম দিনে রোজা ১৩ ঘণ্টা ১১ মিনিট। শেষ দিনে রোজা হবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট। শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম দিনে রোজা ১৩ ঘণ্টা ৬ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট। থাইল্যান্ডের ব্যাংককে প্রথম দিনে ১২ ঘণ্টা ৫৬ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৭ মিনিট। সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৪ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট। কাতারের দোহায় প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট। 

এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম দিনে ১২ ঘণ্টা ১৫ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৪ মিনিট। সুইজারল্যান্ডের জুরিখ শহরে প্রথম দিনে ১২ ঘণ্টা ১১ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৫০ মিনিট। ইতালির রোমে প্রথম দিনে ১২ ঘণ্টা ১৯ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৪০ মিনিট রোজা পালন করতে হবে।

উল্লেখ্য, দেশের ভেতরেও অঞ্চলভেদে রোজার সময়ের তারতম্য হয়। রাশিয়া বা চীনের মতো বড় দেশগুলোর এক প্রান্তের সময়ের ব্যবধান অন্য প্রান্তের তুলনায় অনেক কমবেশি হতে পারে। বাংলাদেশেও জেলায় জেলায় সময়ের সামান্য পার্থক্য দেখা যায়।

৪০০ শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে …
  • ০৩ নভেম্বর ২০২৬
আগামী ঈদেই শতভাগ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়িভাড়া চান এমপি…
  • ০৩ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির ৩য় সমাবর্তন, নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্…
  • ০৩ নভেম্বর ২০২৬
বদলে গেল ঢাকা মহানগরীর এক স্কুলের নাম
  • ০৩ নভেম্বর ২০২৬
ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চবির সাবেক শিক্ষার্থী …
  • ০৩ নভেম্বর ২০২৬
জার্মানিতে ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম, মাসিক বৃত্তির সঙ…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950