এমপিওভুক্ত হলেন বেসরকারি কারিগরির আরও ৭১ শিক্ষক

২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৪ PM

© ফাইল ফটো

এমপিওভুক্ত হলেন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ৭১ শিক্ষক। চলতি সেপ্টেম্বর মাস থেকে তাঁদের এমপিও কার্যকর হবে। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৫ জন এবং এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৫৬ জন শিক্ষক রয়েছেন।

বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৬ষ্ঠ সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। গত ২৩ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক দুইটি আদেশ জারি করা হয়।

গত বছর জারি করা এমপিও নীতিমালার আলোকে এ ৭১ শিক্ষকের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন এমপিওভুক্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ এক ছা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সাড়ে ৩ কোটি টাকার কাজ করেছে জাকসু, বাজেট ছিল ১৮ লাখ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
১২ মাসে পবিত্র কোরআন মুখস্থ করল হাফেজ তাহমিদুল ইসলাম
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
৮ গোলের থ্রিলারে জয় ম্যানসিটির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬