৭ দিনের ছুটিতে যাচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ AM
কারিগরি শিক্ষা বোর্ডে

কারিগরি শিক্ষা বোর্ডে © টিডিসি সম্পাদিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতদিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সব সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এ সময়ে প্রতিষ্ঠানগুলোর অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর।

তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ছুটি থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর (রবিবার) থেকে যথারীতি অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: মতামত জানাল পিএসসি, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল শিগগিরই

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও দীর্ঘ হবে। এসব প্রতিষ্ঠানে ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ৯ অক্টোবর (শনিবার) পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রাজধানী থেকে আ. লীগের সাবেক শিক্ষামন্ত্রী আটক
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
  • ১৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬