সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ PM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের লোগো

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের লোগো © টিডিসি ফটো

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (৪ আগস্ট)। ফলাফল প্রকাশের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর। তিনি বলেন, ‘আগামীকাল ৪ আগস্ট ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের ফলাফল তাদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি বিটিইবির ওয়েবসাইটেও (www.bteb.gov.bd) ফলাফল পাওয়া যাবে।’

জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার দিন থেকে শুরু হবে প্রথম পর্যায়ের নিশ্চায়ন কার্যক্রম, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের নিশ্চায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। ১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা।

আরও পড়ুন: প্রচারণা চলত মাইকে ও বাড়ি গিয়ে, লিফলেটে থাকত প্রার্থীর একাডেমিক সাফল্য-নেতৃত্বের ব্যাকগ্রাউন্ড

তালিকাভুক্ত শিক্ষার্থীদের সরাসরি ভর্তি কার্যক্রম চলবে ১৪ ও ১৫ সেপ্টেম্বরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে। পরবর্তীতে শিক্ষার্থীরা ২২ ও ২৩ সেপ্টেম্বর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবে। শূন্য আসনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে তৃতীয় পর্যায়ের ফলাফল। তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চিত করতে হবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এবং ভর্তি কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হবে ২৯ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিরতির পর এবারই প্রথমবারের মতো সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা নেয় বিটিইবি কর্তৃপক্ষ। পরীক্ষায় ৪২ হাজার ৭০০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৬০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।

দুই মাস নেই ট্রেজারার, নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পালন …
  • ১৪ জুলাই ২০২৬
সংসদের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জ
  • ১৪ জুলাই ২০২৬
চবি শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হলো কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্…
  • ১৪ জুলাই ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিষয়ে সুখবর দিলেন ‍শিক…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষ…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরগুনায় শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence