আজ সারাদেশে বিক্ষোভ করবে কারিগরি শিক্ষার্থীরা

১৪ আগস্ট ২০২৫, ০৭:০৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৭:০৯ PM
কারিগরি ছাত্র আন্দোলন লোগো

কারিগরি ছাত্র আন্দোলন লোগো © টিডিসি সম্পাদিত

বিএসসি ইঞ্জিনিয়ারদের রিটের জেরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) অধীন প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। সেই প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কারিগরি শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) কারিগরি ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘অযৌক্তিক’ রিটের কারণে ডিএমটিসিএলের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। পাশাপাশি, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করার দাবিতে ও ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের সব পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’

এর আগে, ডিএমটিসিএলের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘নিয়োগ বিজ্ঞপ্তি-১১-এ উল্লিখিত সেকশন ইঞ্জিনিয়ার (ক্রমিক ৯-১৮) পদসমূহের জন্য আগামী ১৫ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠাতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’

বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় পরীক্ষার স্থগিতাদেশের প্রতিবাদে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেটের সামনে শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন।

জানা গেছে, বিএসসি ইঞ্জিনিয়ারদের একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে ডিএমটিসিএলের ১০ ধরনের প্রকৌশলী নিয়োগ পরীক্ষা স্থগিত হয়।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬