কারিগরি কলেজ, মাদ্রাসা ও কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর

২৯ জুলাই ২০২৫, ১০:০২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৬:৫৯ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ইএফটির মাধ্যমে এ অর্থ তুলতে সমস্যা হলে জানাতে বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা। অধিদপ্তরের সহকারী পরিচালক (শাখা-১১) মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। ১২টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় বা স্থানীয় কার্যালয়ে সোমবার (২৮ জুলাই) এসব হস্তান্তর করা হয়েছে। 

শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে জুন মাসের বেতন-ভাতা আগামী ৩১ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন। জুন মাসে ইএফটির মাধ্যমে ৪৮৫টি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হচ্ছে (তালিকা সংযুক্ত)। 

এ অবস্থায় কোন প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা উত্তোলনে কোন প্রকার সমস্যা হলে, নিম্নবর্ণিত হোয়াটসঅ্যাপ নম্বরে লিখিতভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যেসব সমস্য হতে পারে-
১. ইএফটি ও এমপিও শীটের মাধ্যমে বেতন-ভাতা উত্তোলন করতে সমস্যা হলে।

২. ইএফটি ও এমপিও শীট উভয় মাধ্যমে বেতন-ভাতা প্রদান করা হলে (কোনক্রমেই এমপিও শীটের বেতন-ভাতা উত্তোলন করা যাবে না)।

আরও পড়ুন: গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা থাকলে পূরণ কীভাবে, জানাল ভর্তি কমিটি

৩. ইএফটিতে বেতন-ভাতা বেশি বা কম প্রদান করা হলে।

৪. একই প্রতিষ্ঠানের বেতন-ভাতা ইএফটিতে আংশিকভাবে প্রদান করা হলে।

৫. ইএফটি ও এমপিও শীটের কোনটিতেই বেতন-ভাতা না পেলে।

এসব সমস্যায় সহকারী পরিচালক (এমপিও শাখা) মোহাম্মদ সাইফুল হক খান, মোবাইল নম্বর: ০১৭২৭-১৭৫৯৫৪, সংযুক্ত কর্মকর্তা (আইসিটি সেল) মো. আলী ইসলাম, মোবাইল নম্বর: ০১৭৩৩-৭৪৬২০০; সংযুক্ত কর্মকর্তা (এমপিও ইফটি সেল) মো. আব্দুল হাই,, মোবাইল নম্বর ০১৪০০-৫৯৭৯৩৬ এবং সংযুক্ত কর্মকর্তা (এমপিও ইফটি সেল) মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, মোবাইল নম্বর : ০১৭১৭-৭০২৭০৩ এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

সবাই একটি করে গাছ লাগাবে: প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
ময়মনসিংহে দলিল লেখককে হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাব…
  • ১৫ জুলাই ২০২৬
যে কারণে আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল খেলতে চান স্পেন কোচ দে ল…
  • ১৫ জুলাই ২০২৬
 ব্লুটুথের বদলে আবারও তারযুক্ত হেডফোনে ফিরছেন ব্যবহারকারীরা
  • ১৫ জুলাই ২০২৬
স্পেনের কাছে হারের পর মুখ খুললেন এমবাপ্পে
  • ১৫ জুলাই ২০২৬
নিউইয়র্কে ৩ দেশের প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence