গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা থাকলে পূরণ কীভাবে, জানাল ভর্তি কমিটি

২৯ জুলাই ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৩:৩৬ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ৩ আগস্ট শুরু হবে, চলবে ৭ আগস্ট পর্যন্ত। আর আগামী ১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে। কোনও বিশ্ববিদ্যালয়ের আসন শূন্য থাকলে অপেক্ষমাণ তালিকা থেকে ফাঁকা আসনের তিন থেকে চার গুণ শিক্ষার্থী ডেকে ভর্তি করাতে পারবে।

সোমবার (২৮ জুলাই) রাতে অনুষ্ঠিত গুচ্ছের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি  বলেন, ‘প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। এজন্য পূর্বে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।’

নির্ধারিত সময়ের মধ্যে কেউ সব কাগজপত্র সংগ্রহ করতে না পারলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব কাগজপত্র জমা দিতে হবে। চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে আগামী ১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু ৩ আগস্ট

উপাচার্য আরও বলেন, ‘পূর্বঘোষিত পঞ্চম মেধা তালিকার মাধ্যমে গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম শেষ হবে। তবে ক্লাস শুরুর পরও যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকে, তাহলে জরুরি সভা করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব অপেক্ষমাণ তালিকা থেকে ফাঁকা আসনের তিন থেকে চার গুণ শিক্ষার্থী ডেকে ভর্তি করাতে পারবে।’

‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9