পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক সমাধানের আহ্বান

১৭ এপ্রিল ২০২৫, ১২:৩৬ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির © সংগৃহীত

পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (১৬ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন ও নিরাপদ রাখা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। পলিটেকনিক শিক্ষার্থীদের উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দ্রুত ও যৌক্তিক সমাধান করে শিক্ষার্থীদের পুনরায় অধ্যয়নে মনোনিবেশ করার উদ্যোগ নেওয়া জরুরি।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ প্রায় ৪ লাখ শিক্ষার্থী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়ন করে। এদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলে দেশ গঠনের কাজে লাগানো সরকারের অন্যতম কর্তব্য। তাই  শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গভীর পর্যালোচনা মাধ্যমে সময়োপযোগী ও বাস্তবধর্মী সমাধান নিশ্চিত করে কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।

নেতৃবৃন্দ পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, বিগত জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ জাতীয় সংকট নিরসনে পলিটেকনিক শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাদের ওপর হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুলের পাশে জামায়াত আমির
  • ১১ এপ্রিল ২০২৬
কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
close