আপগ্রেডেশন পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রকাশ করল কারিগরি বোর্ড

০১ এপ্রিল ২০২৬, ০১:০০ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © সংগৃহীত

আপগ্রেডেশন পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের খসড়া তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বুধবার (১ এপ্রিল) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেডেশন তালিকায় কোনো কর্মকর্তা-কর্মচারীর আপত্তি থাকলে এতদসংক্রান্ত বিধি-বিধানের উদ্ধৃতিসহ ৩০ দিনের মধ্যে বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। এটি গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে যা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। 

নির্ধারিত তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

তালিকা দেখুন এখানে

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬