উপবৃত্তি প্রদানের জন্য নতুন শিক্ষার্থীদের তথ্য চাইল কারিগরি শিক্ষা বোর্ড

৩০ মার্চ ২০২৬, ১২:৪৭ PM
কারিগরি শিক্ষা বোর্ডের লোগো

কারিগরি শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

উপবৃত্তি প্রদানের লক্ষ্যে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

রবিবার (২৯ মার্চ) বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এইচএসসি (ভোকেশনাল) একাদশ ও দ্বাদশ শ্রেণি, এইচএসসি (বিএমটি) একাদশ ও দ্বাদশ শ্রেণি, এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল) নবম ও দশম শ্রেণি এবং নিম্ন মাধ্যমিক (ভোকেশনাল)/নিম্ন মাধ্যমিক দাখিল (ভোকেশনাল) (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) শিক্ষাক্রম পরিচালনাকারী সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ নির্দেশনা প্রযোজ্য।

এতে আরও বলা হয়, ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৩’-এর আলোকে প্রযোজ্য ক্ষেত্রে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করতে হবে।

উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে দ্রুত এ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মামলার আসামি নন, তবু জেলে জলিল
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9