শ্রান্তি বিনোদন ভাতা পেতে একদিন ছুটির দাবি প্রাথমিক শিক্ষকদের

৩০ এপ্রিল ২০২৬, ০২:২৪ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয় © ফাইল ছবি

শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির জন্য আগামী ২৩ মে (শনিবার) ছুটির দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেছেন তারা। বুধবার (২৯ এপ্রিল) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’র হয়ে চার শিক্ষক নেতা এ আবেদন করেছেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষে শিক্ষক নেতা মো. আবুল কাশেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খায়রুন নাহার লিপি ও মু. মাহবুবর রহমান এতে স্বাক্ষর করেছেন। আবেদনে তারা বলেছেন, তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। অন্যান্য সরকারি ডিপার্টমেন্টের ন্যায় প্রতি তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার কথা থাকলেও ভ্যাকেশনাল ডিপার্টমেন্টের কারণে সময়মতো ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার ছুটি না পাওয়ায় তারা যথাসময়ে ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হন। 

আসন্ন কোরবানির ঈদের ছুটিতেও শিক্ষকরা একই সমস্যায় পড়তে যাচ্ছেন জানিয়ে তারা বলেন, শিশুদের শিখন-ঘাটতি পূরণে ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ক্লাস চলমান রয়েছে। ঈদ-উল-আযহার ছুটি শুরু হচ্ছে ২৪ মে (রবিবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ১২ কর্মদিবস। এর আগে ২২ মে (শুক্রবার), ২৩ মে (শনিবার) এবং ৫ জুন (শুক্রবার) হিসেব করলে ১৫ দিনের ছুটি মেলানো সম্ভব হওয়ায় শিক্ষকরা শাস্তি বিনোদন ভাতা পেতে পারেন। 

আরও পড়ুন: নবম পে-স্কেলে প্রথম ধাপে বাড়বে বেতন, দ্বিতীয় ধাপে কী?

২৩ মে (শনিবার) বিদ্যালয় খোলা থাকায় হিসেবমতো মোট ছুটি ১৫ দিন না হওয়ায় শিক্ষকরা শ্রান্তি বিনোদন ভাতা থেকে এ বছরও বঞ্চিত হচ্ছেন জানিয়ে শিক্ষক নেতারা বলেন, এতে তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পেতে শিক্ষকদের চার থেকে পাঁচ বছর লেগে যাবে। এ জন্য শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির বিষয়টি বিবেচনা করে ২৩ মে (শনিবার) প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছেন তারা।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9