প্রতিমন্ত্রীর আশ্বাসের পর প্রজ্ঞাপনসহ দুই দাবি প্রাথমিকের ১৪ হাজার নিয়োগপ্রার্থীর

২৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ PM
চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের আন্দোলন © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আশ্বাসের প্রেক্ষিতে দুই দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) স্মারকলিপি দিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। সোমবার (২৭ এপ্রিল) এ স্মারকলিপি দেন তারা। 

স্মারকলিপিতে তারা বলেন, আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ- ২০২৫ এর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণ দীর্ঘদিন ধরে নিয়োগপত্র প্রাপ্তির অপেক্ষায় রয়েছি। ইতোমধ্যে সব প্রকার যাচাই-বাছাই ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও নিয়োগপত্র প্রদান বিলম্বিত হওয়ায় আমরা চরম অনিশ্চয়তা ও মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। 

তারা আরও বলেন, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আলোচনায় তিনি আমাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা প্রদান করেছেন। তার সেই নিশ্চয়তায়, আমরা আশাবাদী হয়ে আজ আপনার সদয় দৃষ্টি আকর্ষণের জন্য এই স্মারকলিপি প্রদান করছি।

স্মারকলিপিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিকে উদ্দেশ্য করে আরও বলা হয়, আপনার নিকট বিনীত অনুরোধ এই যে, মানবিক ও ন্যায্য দিক বিবেচনা করে আমাদের দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের এই অনিশ্চয়তা থেকে মুক্তি প্রদান করে বাধিত করবেন।

তাদের দাবিগুলো হলো

১. চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত সকল প্রার্থীর অনতিবিলম্বে নিয়োগপত্র প্রদান করতে হবে ।

২. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক দ্রুততম সময়ের মধ্যে যোগদান ও পদায়নের ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে ।

এর আগে, গতকাল সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়েছিলেন নিয়োগপ্রত্যাশীরা। দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে দেখা করেন সাত সদস্যের প্রতিনিধিদল। এ সময় যোগদান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে এ তথ্য জানিয়েছে আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রতিনিধিদল। 

এদিকে রবিবার সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসকে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটি শেষ হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে। আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে। এটি জরুরি। আমরা নিয়োগ প্রক্রিয়া রিভিউ করছি না। 

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগ, গ্রেপ্তার স্বা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জেন্টল পার্কে চাকরি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সুপার এল নিনোর তাণ্ডবে ৬ মাসে ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহতের শ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসক সেজে রোগী ভাগানোর সময় নারী আটক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬