প্রাথমিকের চাকরিপ্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ

২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ PM
প্রাথমিকের চাকরিপ্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ

প্রাথমিকের চাকরিপ্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ © সংগৃহীত

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না পাওয়া বিক্ষুব্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরিপ্রত্যাশীদের ওপর এবার লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন প্রার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের সংখ্যা জানা যায়নি।

আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে চাকরিপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জ করা হয়।

আন্দোলনকারীরা জানান, বিকেল সাড়ে তিনটার পর পুলিশ এসে চাকরিপ্রত্যাশীদের অধিদপ্তরের সামনে থেকে সরে যেতে বলে। এ জন্য ১০ মিনিট সময় বেধে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা ঘটনাস্থল ত্যাগ না করলে অতর্কিত লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে কয়েকজন চাকরিপ্রত্যাশী আহত হয়েছেন বলে জানান তারা।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন মিয়া বলেন, ‘আন্দোলনকারীদের ওপর পুলিশ কোনো ধরণের হামলা বা লাঠিচার্জ করেনি।’ লাঠিচার্জের ভিডিও পাওয়া গেছে জানানো হলে তিনি বলেন, ‘তাহলে তো এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।’

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬