পে স্কেলের দাবিতে যে আন্দোলন ঘোষণা হবে, তাতে এমপিওভুক্ত শিক্ষকরাও যোগ দেবেন: আজিজী

০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ PM
শহীদ মিনারের জাতীয় সমাবেশে বক্তব্য দিচ্ছেন শিক্ষক নেতা মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজী

শহীদ মিনারের জাতীয় সমাবেশে বক্তব্য দিচ্ছেন শিক্ষক নেতা মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজী © টিডিসি

পে স্কেলের দাবিতে ঘোষিত সব ধরনের আন্দোলনে অংশ নেবেন এমপিভুক্ত শিক্ষকরা। শুক্রবার (৫ ডিসেম্বর) শহীদ মিনারের জাতীয় সমাবেশ থেকে এ ঘোষণা দেন শিক্ষক নেতা মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ‘৫ আগস্টের পরের এই বাংলাদেশে বৈষম্য মেনে নেওয়া হবে  না। অবিলম্বে গ্রেডের সংখ্যা কমিয়ে পে স্কেল  ঘোষণা করতে হবে। সরকার পে কমিশনে ঘোষণা করেছে, তারপরেই জিনিসপত্রের দাম বেড়েছে। আমি সরকারকে বলতে চাই যদি আপনি পে স্কেল দিতে পারবেন না, তাহলে কেন পে স্কেলের নামে তাল বাহানা করলেন?’

কোনভাবে এই তাল বাহানা চলবে না মন্তব্য করে আজিজী বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেলের ঘোষণা না আসে, সারা বাংলাদেশের সব কর্মচারী-কর্মকর্তা ছয় লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর পরিবার আগামী দিনের আন্দোলনে মাঠে অংশগ্রহণ করবে।

ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬
স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি
  • ২২ নভেম্বর ২০২৬
২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যা…
  • ২২ নভেম্বর ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশ…
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
  • ২২ নভেম্বর ২০২৬