নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন অধ্যক্ষ আজিজী

১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৫ AM
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী © ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব পেয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। প্রস্তাবনা পাওয়ার পর শিক্ষকদের কাছে এ বিষয়ে মতামত জানতে চেয়েছেন। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি।

বিষয়টি সম্পর্কে জানতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে অধ্যক্ষ আজিজীর সঙ্গে। তিনি বলেছেন, ‘এখনো সিদ্ধান্ত চুড়ান্ত করিনি। শিক্ষকদের মতামতগুলো গুরুত্ব দিয়ে দেখছি।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমি শিক্ষকদের নিয়েই থাকতে চাই। যদি নির্বাচন করতে হয়, তাহলে শিক্ষকদের জন্যই করব। তবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি শিক্ষকদের মতামত এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর নেওয়া হবে। আপাতত সবার মতামত পর্যবেক্ষণ করছি।’

এর আগে গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এমপি প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন বলে জানান অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল আইডিতে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি জানান, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। আপনাদের মতামত, আমাদের গতিপথ নির্ধারণ করবে।'

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ আন্দোলনের মাধ্যমে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর নেতৃত্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি মেনে নেয় সরকার।  

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬